Dhaka , Wednesday, 26 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর… হ্যাটট্রিক জয়ের পর ৮ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের হার মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, ক্রেমলিন বলছে কিছু জানা নেই সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি : সারজিস আলম ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা নেত্রকোণার কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত বৈধ বিলেও দিতে হয় অবৈধ ‘কমিশন’! মাদারীপুর পরিবার পরিকল্পনায় ১৬ বছর ধরে অনিয়মের অভিযোগ পাইকগাছায় জলাবদ্ধতা নিরসনে এমপির তাগিদ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সঃ)-২০২৬ উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সিএমপি’তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত পাইকগাছায় সপ্তাহের ৬ দিনই বন্ধ ওটি, ঝুঁকিতে প্রসূতিরা চাড়ালজানী ব্রিজের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে নাকাল পথচারী ও এলাকাবাসী মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা নূন্যতম কিউ-৩ জার্নালে গবেষণা পত্র প্রকাশ না পেলে পাবে না ফান্ড, আসতে পারে ইউজিসির নতুন নীতিমালা ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ ঢেলে ১২ লাখ টাকার মাছ নিধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:41:11 pm, Saturday, 28 December 2024
  • 126 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ ঢেলে ১২ লাখ টাকার মাছ নিধন।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
  
লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে খালেদ এ্যাগ্রো  ফিসারিজের  মৎস্য খামারে বিষ দিয়ে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। 
শনিবার -২৮ ডিসেম্বর- বিকেলে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী খালেদ মোহাম্মদ আলী।
তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী ফখর উদ্দিনসহ তার লোকজন ঘটনা ঘটিয়েছে। খালেদ সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ছাইদুল হকের ছেলে ও খালেদ অ্যাগ্রো ফিশারিজের স্বত্বাধিকারী। অভিযুক্ত ফখর উদ্দিন চাঁদখালী গ্রামের জবি উল্যার ছেলে।
খালেদ বলেন- ২০২৩ সালের ২৬ এপ্রিল রাতে আমার প্রকল্পের পুকুর থেকে মাছ চুরি করে। তখন তাকে জাল ও মাছসহ আটক করা হয়। ওই ঘটনায় আদালতে মামলা করা হয়েছিল। ওই মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। এতে ক্ষিপ্ত হয়ে একাধিকবার ফখর উদ্দিন আমার ক্ষতির চেষ্টা করেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ফখর উদ্দিন তার ছেলে ও ভাতিজাসহ লোকজন নিয়ে আমার খামারে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার করেন। পরদিন সকালে মাছ মরে পুকুরে ভেসে উঠে। এতে প্রায় ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে আমার। খামারে প্রবেশের ঘটনাটি সি সি ক্যামেরার ফুটেজে প্রমাণ পাওয়া গেছে। 
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন- ঘটনাটি আমি ফখর উদ্দিনকে জিজ্ঞেস করেছি। মাঝে মধ্যে বড়শি দিয়ে মাছ শিকার করতেন বলে জানিয়েছেন তিনি। তবে বিষ প্রয়োগের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
এ ব্যাপারে ফখর উদ্দিনের বক্তব্য জানা যায়নি। তবে তার ভাই মাঈন উদ্দিন দাবি করেন- মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। মূলত খালেদরাই পুকুর থেকে পানি সেচে মাছ শিকার করেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুল মোন্নাফ বলেন- ঘটনাটি আমি শুনেছি। । লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে বিষ ঢেলে ১২ লাখ টাকার মাছ নিধন।।

আপডেট সময় : 01:41:11 pm, Saturday, 28 December 2024