Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে খাল দখল করে দোকানঘর তৈরীর অভিযোগ 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:49 pm, Monday, 5 May 2025
  • 76 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে  খাল দখল করে দোকানঘর  তৈরীর অভিযোগ 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 
  
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার শান্তিরহাট বাজারে খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে জাকির হোসেন নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে।  তিনি শান্তির হাট এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে । খাল দখল করায় পানি  নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।  আসন্ন বর্ষায় এলাকাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে বলে ধারণা করছে স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, খালটি দখলের ফলে ওই এলাকার অন্তত কযেকশ কৃষকের জমির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাবে। শুকনো মৌসুমে জমিতে সেচ দিতে অসুবিধা হবে । বর্ষার আগে খালটি দখলমুক্ত না করা গেলে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়বেন স্থানীয়রা।
সোমবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, শান্তিরহাট বাজার ঘেঁষে যাওয়া খালটি দূষণের কবলে ইতিমধ্যে সংকীর্ণ হয়ে গেছে। খালে ময়লা আর্বজনা ফেলছেন বাজার ব্যবসায়ীরা। খালটির মাঝামাঝি অংশ দখল করে একটি দোকানঘর নির্মাণের কাজ চলছে। ইট ও রড দিয়ে তৈরি করা হচ্ছে সেই দোকান। বেশকয়েকটি পিলারের কাজও ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। অল্পসময়ে কাজটি সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পাশেই মজুদ করা রয়েছে। এ সময় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা কাজ বন্ধ রেখে চলে যান।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শান্তিরহাট বাজারের ব্যবসায়ী জাকির প্রভাব খাটিয়ে খালের জায়গা দখল করে স্থায়ীভাবে দোকান নির্মাণ করছেন।  এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও তারা কোনো প্রতিকার পায়নি।
নাম পরিচয় গোপন রাখার শর্তে কয়েকজন বলেন, ‘আমরা বেশ কয়েকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি। উল্টো আমাদের মামলা-হামলার ভয় দেখিয়ে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে জাকির।’
অভিযোগের বিষয়ে জাকির বলেন, ‘খাল দখল করে এর আগেও কয়েকজন দোকানঘর তুলেছে। সে জন্য  আমিও একটি দোকান নির্মাণ করছি। এছাড়া খালের ভেতরে আমার কেনা সম্পত্তি আছে, কাগজপত্রও আছে।’  খালের ভেতর ব্যক্তি মালিকানা জমি কীভাবে থাকে এমন প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান বলেন, ‘কেউ সরকারি জায়গা বা সরকারি খাল দখল করার চেষ্টা করলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

লক্ষ্মীপুরে খাল দখল করে দোকানঘর তৈরীর অভিযোগ 

আপডেট সময় : 08:25:49 pm, Monday, 5 May 2025