Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

লক্ষ্মীপুরে আমন ধানের উৎপাদন অর্ধেক কমেছে দুশ্চিন্তায় কৃষক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:48:54 pm, Tuesday, 7 January 2025
  • 232 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে আমন ধানের উৎপাদন অর্ধেক কমেছে দুশ্চিন্তায় কৃষক।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরে আমন ধান উৎপাদনে ধস
উজানের পানিতে সৃষ্ট বন্যা এবং টানা বর্ষণে লক্ষ্মীপুরে এ বছর আমন ধানের উৎপাদন অর্ধেকেরও কম হয়েছে।  ফলে কৃষকের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে।   সদর উপজেলার পূর্বাঞ্চলসহ বিভিন্ন স্থানে ক্ষেতে হাঁটু বা কোমর পর্যন্ত পানি জমে থাকায় কৃষকেরা সময়মতো আমন চাষ করতে পারেননি।
অভিযোগ আছে- কৃষি বিভাগ সময়মতো ধানের বীজ ও চারা সরবরাহ করেননি। তবে যেসব কৃষকেরা চাষ করতে পেরেছেন- তারা ভালো ফলন ঘরে তুলে পেরেছেন। যদিও তাদের অনেকেই একাধিকবার ধানের চারা রোপণ করতে হয়েছে। সরকারি- স্থানীয় বাজার ও ব্যক্তি পর্যায় থেকে সংগ্রহ করা বীজ এবং বিভিন্ন জেলা থেকে চারা এনে তারা ধান চাষ করেন।
জেলা কৃষি বিভাগ সূত্র জানায়- লক্ষ্মীপুরে এ বছর ৮৩ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু বন্যা ও জলাবদ্ধতার কারণে ৩৫ হাজার ৭৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এতে ধান ও গো-খাদ্যের উৎপাদন কম হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ভবানীগঞ্জ- চর রমনী মোহন- টুমচর- শাকচর ইউনিয়নের কৃষকেরা ধান চাষ করেছেন। অন্য ১৭টি ইউনিয়ন- কমলনগর ও রামগতি উপজেলার অর্ধেককে জমিতে জলাবদ্ধতার কারণে আবাদ করা যায়নি।
সদরের চররুহিতা গ্রামের নিজাম উদ্দিন বলেন- প্রথমে বন্যার পানিতে তার ক্ষেতের ধানের চারা পচে গেছে। পরে আবার ধার-দেনা করে আবাদ করেছেন। কিন্তু সব ধান ঝলসে গেছে। তিনি সরকারি কোনো সহায়তা পাননি বলে জানিয়েছেন।
বরিশালে ছাদে প্লাস্টিকের বোতলে ধান চাষে সফলতা ধানের বাদামি গাছফড়িং দমনে করণীয়
চরলরেন্স এলাকার কৃষক আবুল কালাম ও চরকাচিয়া গ্রামের আব্দুল মতিন জানান, পরিচর্যার কারণে এবার তারা ভালো ধান পেয়েছেন। সরকারি ছাড়াও বাজার থেকে তারা বীজ সংগ্রহ করেছেন।
তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ইবনে হুসাইন ভুলু বলেন, ‘বন্যার পানির কারণে ধান আবাদ করা যায়নি। অনেক ক্ষেতে কোমর সমান পানি ছিল। সরকারিভাবে কৃষকদের আশানুরূপ সহায়তা দেওয়া হয়নি।
উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘বন্যা পরবর্তী কৃষকদের ব্রি ধান-৭৫ দেওয়া হয়েছে। এতে দ্রুত সময়ের মধ্যে তারা আবাদ করতে পেরেছেন। এবার আবাদ কম হলেও ভালো ফলন হয়েছে।’
লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামছুদ্দিন ফিরোজ জানান, এবার কৃষকেরা সময়মতো আমন চাষ করতে পারেননি। তাদের সরকারিভাবে বীজ ও ধানের চারা সহায়তা দেওয়া হয়েছিল। ক্ষতি এড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পাশে ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

লক্ষ্মীপুরে আমন ধানের উৎপাদন অর্ধেক কমেছে দুশ্চিন্তায় কৃষক।।

আপডেট সময় : 04:48:54 pm, Tuesday, 7 January 2025