Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

লক্ষ্মীপুরের ৪ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

  • Reporter Name
  • আপডেট সময় : 01:58:18 pm, Tuesday, 30 December 2025
  • 133 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনে ৪৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল পর্যন্ত বিএনপি-জামায়াত-এনসিপি ও ইসলামী আন্দোলন জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তা জানাতে পারেননি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
এদিকে লক্ষ্মীপুর-১ আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি। এ আসনে মাহফুজের ভাই এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মাহির সহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের বিএনপির প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা জামায়াতের আমির এস.ইউ.এম রুহুল আমিন ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী রেজাউল করিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মো. ইব্রাহিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিম, জাতীয় পার্টির জেলা সভাপতি মাহমুদুর রহমান মাহমুদ, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নাজমুল হাসান পাটোয়ারী, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারী, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব আলম, বাংলাদেশ মুসলিম লীগ রেজাউল করিম, এনডিএমের আলমগীর হোসেন, বাসদের মো. বিল্লাল হোসেন ও গণ অধিকার পরিষদের কাউসার আলম সাগর এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডির) সিনিয়র সহসভাপতি তানিয়া রব, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী এ.আর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ ও খেলাফত মজলিসের আব্দুল মতিন প্রমুখ।
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এনসিপি নেতা মাহবুব আলম বলেন, কে বা কারা মাহফুজের নামে মনোনয়নপত্র উত্তোলন করেছে, তা আমাদের জানা নেই। তিনি নির্বাচন করবেন না, এজন্য মনোনয়নপত্র দাখিল করেননি। আমি এনসিপি থেকে নির্বাচন করবো, মনোনয়নপত্র দাখিল করেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

লক্ষ্মীপুরের ৪ টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

আপডেট সময় : 01:58:18 pm, Tuesday, 30 December 2025