
মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জ র্যাব’র অভিযানে কোটি টাকার হেরোইন সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র্যাব গত সোমবার গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দল নাটোর জেলার সদর থানাধীন
র্যাব-১২’র অভিযানে নাটোরে কোটি টাকার হেরোইনসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক। ০৮ নং ওয়ার্ডস্থ নাটোর পৌরসভার ঈদগাহ মাঠের সামনে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ ।
বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ এর মেজর মোহাম্মদ আনিসুজ্জামান।
গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ মোস্তাকিম হোসেন মুন্না(৩২), ও মোঃ শাহাদাৎ আলী(৩০) উভয় সাং-দক্ষীন বড়গাছা, থানা ও জেলা-নাটোর।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।















