Dhaka , Thursday, 2 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’

রোগীদের আস্থা ফেরাতে হলে রোগীদের কথা মন দিয়ে শুনতে হবে- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 02:50:08 pm, Friday, 25 April 2025
  • 97 বার পড়া হয়েছে

রোগীদের আস্থা ফেরাতে হলে রোগীদের কথা মন দিয়ে শুনতে হবে- মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

বিদেশমুখী রোগীদের আস্থা বাড়াতে চিকিৎসকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আই.এ.এইচ.এস. ইউএসটিসি ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (ডা. মতিউর-ডা. রিয়াজ, ২০২৪-২৫) এর আয়োজনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ইন্টার্ন চিকিৎসকদের বিদায়, রিসেপশন ও শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিএ সভাপতি ডা. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি মেডিকেল ডিরেক্টর ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বদিউল আলম, আই.এ.এইচ.এস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রমা বড়ুয়া, ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আব্বাস উদ্দিন এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ আহমেদ জাবেদ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, “স্বাস্থ্যখাত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পূর্ববর্তী সরকারের সময়ে এই খাতে বাজেট বরাদ্দ ছিল অপ্রতুল। ফলে স্বাস্থ্যসেবা কাঠামোতে দুর্বলতা তৈরি হয়েছে, যা জনগণের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “একজন চিকিৎসকের সবচেয়ে বড় গুণ হওয়া উচিত মানবিকতা। রোগীর কথা মন দিয়ে শোনা এবং সহানুভূতিশীল আচরণ করা—এই দুইটি গুণ একজন চিকিৎসককে জনগণের আস্থার প্রতীক করে তোলে। রোগীরা শুধু ওষুধ নয়, ভালোবাসা ও বিশ্বাস খুঁজে চিকিৎসকের কাছে আসে। তাই আস্থা ফেরাতে হলে চিকিৎসকদের আন্তরিক হতে হবে, রোগীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।”

ডা. শাহাদাত হোসেন বলেন, “ইন্টার্ন চিকিৎসকরা একসময় দেশের বিশেষজ্ঞ চিকিৎসক হবেন। তাই শুরু থেকেই মানবিক মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা মেনে চলার চর্চা করতে হবে। চিকিৎসা শুধু পেশা নয়, এটি একটি সেবামূলক ব্রত। এই ব্রত পালনের মধ্য দিয়েই আমরা মানুষের আস্থা অর্জন করতে পারি।”

এ সময় তিনি দেশের স্বাস্থ্যখাত পুনর্গঠনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও ইঙ্গিত করেন। মেয়র বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে। বাজেট বরাদ্দ বাড়িয়ে দেশের প্রতিটি অঞ্চলে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে। দেশের মানুষ যাতে আর বিদেশমুখী না হয়, সে লক্ষ্যে আধুনিক হাসপাতাল, গবেষণা প্রতিষ্ঠান এবং দক্ষ চিকিৎসক তৈরিতে আমরা অগ্রাধিকার দেব।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডা.সাবিনা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক ডা. কুদির, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সম্পাদক ও ইউএসটিস‘র ছাত্র সংসদের সাবেক জি.এস সহযোগী অধ্যাপক ডা. রিফাত কামাল রনি, চট্রগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা.মহসিনুল আজাদ জায়েদ, ইউএসটিসি’র ছাত্রদলের আহবায়ক ও চট্রগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ডা. গিয়াস উদ্দিন নয়ন, তানিম, ওমর, রূপম, তাওসিফ, মারুফ, রোহান ,অহর, ওয়াসি, শামস, মিনহাজ, আশিক, সায়েদ, মিশালসহ আইএএইচএস ইএসটিসি মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, ইন্টার্ন ডাক্তার ও ছাত্রছাত্রীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী

রোগীদের আস্থা ফেরাতে হলে রোগীদের কথা মন দিয়ে শুনতে হবে- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 02:50:08 pm, Friday, 25 April 2025