Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রূপগঞ্জে ৩১ দফা  সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের উপর হামলা আহত-১০

  • Reporter Name
  • আপডেট সময় : 05:04:37 pm, Monday, 27 January 2025
  • 132 বার পড়া হয়েছে

রূপগঞ্জে ৩১ দফা  সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের উপর হামলা আহত-১০

মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  
 নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিয়া পরিষদের সমাবেশের যাওয়ার সময়  আরেকটি পক্ষ চনপাড়ায় সেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে এ ঘটনায় জেলা সেচ্ছাসেবক দলের নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন মাহমুদ বাদী হয়ে নামীয় ২৯জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
 এর আগে, গত ২৫ জানুয়ারি উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে আহত নেতাকর্মীদের দেখতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এসময় তিনি আহত নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া মঞ্চের নেতাকর্মীরা কেন্দ্রের ঘোষিত ৩১ দফা সমাবেশের  আয়োজন করে। সমাবেশ উপলক্ষ্যে সেচ্ছাসেবকদল নেতা ইয়াসিন মাহমুদ ১৫’শ থেকে ২ হাজার নেতাকর্মী নিয়ে চনপাড়া থেকে পূর্বগ্রাম জিয়া মঞ্চের মঞ্চের সমাবেশে আসতে রওনা হয়। এসময় রাজনৈতিক বিরোধের জের ধরে  সন্ত্রাসী  শামীম ও তার লোকজন বাবু, ইসহাক,  রানা আমির ,রাসেল, ওয়াসীম, হাসান, আইয়ুব আলী, কাউসার, শুভ, আমির হোসেন কুট্টি, আকরাম আমিনুল, সুর্যা, মোবাইল খোকন, জসিম, তানজিল, কামরুল, ওয়াসিম, পারভেজ, মনির দেওয়ান, মাসুদ, মোশারফ, দেলোয়ার, আলামিন, কালু,  মাহাবুর, অনিক ঢালীসহ অজ্ঞাত ২০০/৩০০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইয়াসিন মাহমুদ ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ইয়াসিন মাহমুদ,হোসাইন ফরাজী, মোহাম্মদ আলী ফরাজী, দেলোয়ার হোসেন, আফজাল হোসেন, বাবলু, হাসান মাহমুদ, ইদ্রিস আলীকে এলোপাথারিভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।     
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  
  
আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রূপগঞ্জে ৩১ দফা  সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের উপর হামলা আহত-১০

আপডেট সময় : 05:04:37 pm, Monday, 27 January 2025