Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

রূপগঞ্জে গুলিতে যুবক নিহত – ভাইস চেয়ারম্যানসহ আসামি ৩২।। বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 04:41:46 pm, Monday, 8 November 2021
  • 250 বার পড়া হয়েছে

গুলিতে যুবক নিহতের ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীরকুটিরছেঁও চৌরাস্তায় গুলিতে আব্দুর রশিদ মোল্লা (৩৩) নামের যুবক নিহতের ঘটনায় গত ৭ নভেম্বর রবিবার রাতে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই মোঃ হানিফ মোল্লা বাদি হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় আওয়ামীলীগ থেকে মনোনীত হয়ে নির্বাচিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল সহ ৩২ জনকে আসামি করা হয়। আসামিদের গ্রেফতারের দাবিতে গতকাল ৮ নভেম্বর সোমবার মাছিমপুর এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। মিরকুটিরছেঁও চৌরাস্তায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য তাওলাদ হোসেন।

রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও এজাহার নামীয় আসামি মিরকুটিরছেঁও গ্রামের আইয়ুব ভুঁইয়া (৩০), সোয়াইব ভুঁইয়া (১৯), শাহীন ভুঁইয়া (৩২), অপু মিয়া (৩০) ও রহমত আলী (২৮) নামের পাঁচজনকে আটক করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, ডিবি পুলিশ এলাকায় টহল দিচ্ছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাছিমপুর গ্রামের আব্দুল হামিদ ও নজরুল ইসলামের বাড়িতে উত্তেজিত গ্রামবাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেলের সঙ্গে সেলফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

সভায় বক্তব্য রাখেন মুড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফায়েজ মিয়া, আব্দুল কুদ্দুস, আবু ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা বাদল মাষ্টার, ইয়াকুব মিয়া, রউফ মিয়া, আমির হোসেন প্রমুখ। এসময় এলাকাবাসী মাছিমপুর-মিরকুটিরছেঁও চৌরাস্তা এলাকায় ঝাড়ু মিছিল করে।
সভায় বক্তারা বলেন, আব্দুর রশিদ মোল্লার খুনিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। আব্দুর রশিদ মোল্লার খুনীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

রূপগঞ্জে গুলিতে যুবক নিহত – ভাইস চেয়ারম্যানসহ আসামি ৩২।। বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

আপডেট সময় : 04:41:46 pm, Monday, 8 November 2021