Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 09:02:55 am, Friday, 22 December 2023
  • 115 বার পড়া হয়েছে

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ'লীগের দুই গ্রুপের সংঘর্ষ।।

মোঃআবু কাওছার মিঠু 
রূপগঞ্জ -নারায়ণগঞ্জ-প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারালো  অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় হামলাকারীরা এক পক্ষের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। সশস্ত্র মহড়া, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় জনমনে চরম আতংক বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ অভিযান পরিচালনা করে আট জনকে আটক করেছে। 
বৃহস্পতিবার -২১ ডিসেম্বর-রাত সাতটার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন বাজারে এলাকায় ঘটে সংঘর্ষের ঘটনা। 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঞ্চন পৌর এলাকার রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলির সঙ্গে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহিম লিটুর দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। প্রায় সময়ই তাদের দুই গ্রুপের লোকজনের মাঝে ধারালো অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় দুই গ্রুপই মাঠে রয়েছে। এখানে উভয় গ্রুপ পেশি শক্তি দেখাতে এবং গ্রুপের লোকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে এক গ্রুপ আরেক গ্রুপের লোকজনকে বিভিন্ন কৌশলে এবং বিভিন্নভাবে ম্যানেজ করে টেনে আনছেন। এসব বিষয় নিয়ে ইদানিং তাদের দুজনের মধ্যেই চরম বিরোধী চলছে।
বৃহস্পতিবার রাত সাতটার দিকে আব্দুর রহিম লিটুর লোকজন রামদা, চাপাতি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্রের সস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্য দিবালোকে গোলাম রসুল কলির ছোট ভাই নূর হোসেনের মালিকানাধীন কাঞ্চন বাজারে অবস্থিত মুসলিম সুইটস এন্ড হোটেল নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় পুরো বাজার এলাকায় ব্যবসায়ী এবং ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাজার এলাকা ত্যাগ করে চলে যান। এক পর্যায়ে গোলাম রসুল কলির লোকজন এসে প্রতিবাদ করলে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০  জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থলে ভোলাবো তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটজনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী নুর হোসেন জানান, কোন কারন ছাড়াই অহেতুক আব্দুর রহিম লিটুর সন্ত্রাসী বাহিনী আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।
নাম না প্রকাশ শর্তে কাঞ্চন বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে জানান, তারা এসব সন্ত্রাসী গ্রুপের কারণে অতিষ্ট হয়ে উঠেছেন। কয়েকদিন পরপরই বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে বাজার এলাকায় সশস্ত্র মহড়া ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মত ঘটনা ঘটায়। এতে করে ব্যবসায়ী এবং বাজারে আগত ক্রেতারা সবসময় আতঙ্কে থাকে। 
এ বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-দীপঙ্কর সাহা বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় রাত সাড়ে আটটা পর্যন্ত উভয় গ্রুপের আটজনকে আটক করা হয়েছে। আরো আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। কোন অপরাধীকে ছাড় নয়। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ।। 

আপডেট সময় : 09:02:55 am, Friday, 22 December 2023