Dhaka , Tuesday, 7 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন রূপগঞ্জে হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা বেড়েছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ চিকিৎসকদের পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ‘জাতীয় স্বার্থবিরোধী’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও মিছিল রজতজয়ন্তীতে উৎসবমুখর চবির প্রাণরসায়ন বিভাগ পলাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা রহমতপুর সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় বিজিবির কড়া প্রতিবাদ: পতাকা বৈঠক অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন নোয়াখালীতে তরমুজ খেতে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার-১ কুড়িগ্রামে প্রশ্নফাঁসের অভিযুক্তদের পুনর্বহাল চেষ্টায় উত্তেজনা, মানববন্ধনে অপসারণের দাবি মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা নোয়াখালীতে নতুন টিউবওয়েলে দিয়াশলাই ধরতেই জ্বলছে আগুন নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালী জেলা পুলিশ সুপার কতৃক বেগমগঞ্জ মডেল থানার পুলিশের বিভিন্ন ক্যাটেগরিতে সফলতা অর্জন।  নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত, এম.এ আউয়াল সভাপতি,  ভূইয়া সজল  সাধারণ সম্পাদক নির্বাচিত রাজাপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, সূর্যমুখী চাষে গুরুত্বারোপ নেত্রকোণার কলমাকান্দায় ফসল রক্ষা বাঁধ নিয়ে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত অন্তত ২০ পাঁচবিবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশন ‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জনগণের শক্তিতে বলীয়ান হয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়ছেন মাহাথির মাহমুদ রিয়াদ। রামুর ঈদগড়ে বসতবাড়িতে ডাকাতি করতে গিয়ে ৩ ডাকাত আটক করেছে পাটগ্রাম সীমান্তে বিএসএফের বর্বরোচিত গুলি: বাংলাদেশি কৃষক গুরুতর আহত, গরুসহ ভারতীয় আটক কালীগঞ্জে র‍্যাব-১৩’র হানা: ১৩২ বোতল মাদকসহ আন্তঃজেলা নারী মাদক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও পাইকগাছায় পানি ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বন্দরে মাদ্রাসা সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন আড়াইহাজারে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, আহত ২ রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় পুলিশের অভিযানে রিয়াদ বিন সেলিম গ্রেফতার

রূপগঞ্জের কায়েতপাড়ায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পুলিশ প্রহরায় গণসংযোগ  – সমর্থিতদের আনন্দ উল্লাস

  • Reporter Name
  • আপডেট সময় : 06:58:45 pm, Saturday, 30 October 2021
  • 274 বার পড়া হয়েছে

রূপগঞ্জের কায়েতপাড়ায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পুলিশ প্রহরায় গণসংযোগ  - সমর্থিতদের আনন্দ উল্লাস

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ।।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান প্রতিনিয়ত পুলিশ প্রহরায় গণসংযোগ করছেন। স্থানীয় পুলিশ প্রশাসনের অগ্রণী ভুমিকায় বিদ্রোহী প্রার্থীর নেতাকর্মীরা ভোট ভিক্ষায় মেতে উঠেছেন। কোন রকম ভয়ভীতি, হতাশা, আশঙ্কা ছাড়াই অর্থশালী এই প্রার্থীর পক্ষে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেই তার গণসংযোগে পুলিশ মোতায়েন করা হচ্ছে। তাতে মিজানুর রহমানের সমর্থিতরা প্রতিদিন আনন্দ উল্লাস করছে। পুলিশের এই ভুমিকায় ভোটাররাও প্রভাবিত হচ্ছে। তাতে অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়ার আশঙ্কা করছে ভোটাররা। গত ২৭ অক্টোবর কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় আওয়ামীলীগের গণসংযোগে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় জড়িতদের গ্রেফতার করা হয়নি। এঘটনায় অজ্ঞাত তিন শতাধিক মানুষকে আসামি করে এসআই কাজল মজুমদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করলেও পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। এমনকি আসামিদের গ্রেফতারে কোন অভিযানও চালানো হয়নি। উদ্ধার করা  হয়নি হামলায় ব্যবহৃত ফাঁকা গুলিবর্ষণকৃত আগ্নেয়াস্ত্র।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কায়েতাপাড়া এলাকায় পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে অলি-গলি, পাড়া-মহল্লা। চায়ের দোকানগুলোতে জমজমাট নির্বাচনী আলোচনায়। নির্বাচনী আচরণবিধি অর্থশালীরা মানছেনা। যে যার মতো প্রচার প্রচারণা চালাচ্ছেন। স্থানে স্থানে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছে। মাইক বাজছে। প্রচারণা চলছে। নেতাকর্মীদের মধ্যে অর্থ বিতরণ করা হচ্ছে। কোথাও কোথাও  খাবার রান্না করা হচ্ছে। নির্বাচনী আচরণবিধি মানার যেন বালাই নেই।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বলেন, হামলা, ভয়ভীতি ও হুমকির কারণে পুলিশের প্রটোকল নিয়ে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। এর বাইরে তিনি কথা বলতে অনিহা প্রকাশ করেন।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন, গত ২৭ তারিখে নাওড়া এলাকায় নৌকা প্রতীকের গণসংযোগেরকালে হামলার পর আবেদন করেও কোন ফল হয়নি। হামলাকারীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাতে সন্ত্রাসীরা আবারও হামলা করতে আরও উৎসাহিত হচ্ছে। হামলার ঘটনা আবারও ঘটলে প্রশাসন এর দায় এড়াতে পারবে না।
রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার মোঃ মাহবুর রহমান বলেন, আচরণবিধি মেনেই নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হচ্ছে। তবে লিখিত অভিযোগ করলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

রূপগঞ্জের কায়েতপাড়ায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পুলিশ প্রহরায় গণসংযোগ  – সমর্থিতদের আনন্দ উল্লাস

আপডেট সময় : 06:58:45 pm, Saturday, 30 October 2021