Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:45:18 pm, Friday, 6 February 2026
  • 109 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন স্মৃতিবহ একটি নামফলক দীর্ঘদিন পর উদ্ধার করা হয়েছে। ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময় তার নামসংবলিত একটি নামফলক স্থাপন করা হয়েছিল, যা প্রেসক্লাবের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে বিবেচিত।

একই সময়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে ইনডোর অডিটোরিয়াম ও মিনি স্টেডিয়ামেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্বাধীনতার পর ১৯৭৮ সালে স্বাধীন বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেসক্লাবে এসে ইনডোর অডিটোরিয়াম ও মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রেসক্লাবের জন্য অনুদান প্রদান করেন। সে সময় প্রেসক্লাবের সভাপতি ছিলেন নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ছিলেন বি. এ. আজাদ ইসলামাবাদী।

অভিযোগ রয়েছে, হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শহীদ জিয়ার নামসংবলিত ওই নামফলকটি প্রেসক্লাব থেকে অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে নামফলকটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের অভ্যন্তরে অনুসন্ধান চালিয়ে প্রেসক্লাবের গোডাউনে ময়লা-আবর্জনার স্তুপের মধ্য থেকে ঐতিহাসিক নামফলকটি উদ্ধার করা হয়।

প্রেসক্লাব সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত নামফলকটি যথাযথ ও সম্মানজনক স্থানে পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনাকে ঘিরে চট্টগ্রামের সাংবাদিক মহলে আলোচনা ও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

প্রসঙ্গত, শহীদ জিয়ার শাসনামলে বিভিন্ন সময়ে দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রীরা চট্টগ্রাম সফরে এলে চট্টগ্রাম প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতেন। এ ছাড়া ১৯৭৯ সালের প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি সাংবাদিকদের আবাসন সংকট নিরসনের বিষয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সার্কিট হাউসে সাক্ষাৎ করে সহযোগিতা কামনা করেন। সে সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, কোনো ক্লাবকে আবাসনের জন্য ভূমি বরাদ্দ দেওয়া যায় না। আপনারা চট্টগ্রামের সাংবাদিকরা মিলে একটি সমবায় হাউজিং সোসাইটি করেন। ওই সোসাইটিকে জায়গা বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করা হবে।

দীর্ঘদিন পর নামফলক উদ্ধারের ঘটনাকে চট্টগ্রাম প্রেসক্লাবের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক

রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার

আপডেট সময় : 07:45:18 pm, Friday, 6 February 2026