Dhaka , Saturday, 7 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের ঠাকুরগাঁও হরিপুর উপজেলায় চৌরঙ্গী বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে  রামগঞ্জে পুলিশের দাপট, বেড়া দিয়ে একমাস যাবত অবরুদ্ধ করে রেখেছে একটি পরিবার সকলকে সম্পৃক্ত করে  হাটহাজারীর উন্নয়ন নিশ্চিত করতে চাই:- মীর হেলাল। আলেম সমাজ বিএনপির পাশে, ব্যালেটেই মিলবে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রমাণ: সালাহউদ্দিন আহমদ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক চট্টগ্রাম প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ফলক উদ্ধার ঈদগাঁওতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবকের মৃত্যু কলোনি’ নয় এখন থেকে ‘শহীদ শাহজাহান নিবাস’; ভাড়াটিয়া প্রার্থী দিয়ে লালমনিরহাটকে অপমান করা হয়েছে: আসাদুল হাবিব দুলু ইবিতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি ও সমাবেশ ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভোটের মাধ্যমেই নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ ইনসাফ নাকি জুলুমের পথে চলবে: আল্লামা মামুনুল হক রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ চন্দনাইশে দোহাজারীতে অবৈধ রোহিঙ্গা কলোনীতে যৌথবাহিনীর অভিযানে ৩৪৫ জন নারী পুরুষ আটক বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশ দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছে: সৈয়দ রেজাউল করীম আগামীকাল শুক্রবার ঝালকাঠি আসছেন জামায়াত আমির, অর্ধলক্ষাধিক মানুষের জনসমাগমের প্রস্তুতি আশুলিয়ায় ৭ হত্যার ঘটনায় ট্রাইব্যুনাল রায়: ৬ মৃত্যুদণ্ড, ৮ সাজা তুরাগ নদে শিল্পবর্জ্যের আগ্রাসন: বিষাক্ত পানিতে দুর্বল মাছ, সহজ শিকারে জেলেদের হিড়িক মধুপুরে বিএনপির এমপি প্রার্থী স্বপন ফকিরের গণমিছিল নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ চারজন আটক নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণায় গণজোয়ার। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলরের সাথে মতবিনিময়কালে ডা. শাহাদাত হোসেন মধুপুরে গারোদের ভূমি বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন ডা. কাফি বরকল ইউনিয়নের কানাইমাদারী’র ছালেহ্ আহমেদ এর শেষ বিদায়” নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান:- বেতার–টেলিভিশন ও সংস্কৃতির কর্মীদের সঙ্গে মতবিনিময় সন্দ্বীপে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ দুস্কৃতিকারী আটক

রামুতে সাংবাদিকদের দিনব্যাপি কর্মশালা  নির্যাতিতদের বেলায় সংবেদনশীল ভাষা ও বস্তুনিষ্ঠতার তাগিদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:29:57 pm, Thursday, 16 January 2025
  • 151 বার পড়া হয়েছে

রামুতে সাংবাদিকদের দিনব্যাপি কর্মশালা  নির্যাতিতদের বেলায় সংবেদনশীল ভাষা ও বস্তুনিষ্ঠতার তাগিদ।।

স্টাফ রিপোর্টার- কক্সবাজার।।

কক্সবাজারের রামু উপজেলায় কর্মরত সাংবাদিকদের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার -১৬ জানুয়ারি- রামু উপজেলা পরিষদের ‘হিমছড়ি’ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- রাশেদুল ইসলাম। 

‘শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ বিষয়ক কর্মশালাটির মুখ্য আলোচক ছিলেন- কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি তৌহিদ বেলাল। 

বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র- ডিএসকে আয়োজিত কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা বিষয়ে আলোকপাত করেন- সংস্থার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মর্তুজা আলী ও সাইকোলজিস্ট সোয়াইব হোসাইন।  

ডিএসকে’র টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহিন’র সঞ্চালনা এবং কাউন্সেলিং অফিসার ফাইজা সাদিয়া ও প্রিয়া বড়ুয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালায় সংস্থাটির টেকনিক্যাল ম্যানেজার -স্যোশাল ইনক্লুশান অ্যান্ড ইয়ুথ- শফিকুল ইসলাম খোলামেলা আলোচনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে। কোনো অবস্থাতেই যেনো অধিকারবঞ্চিত শিশু ও নারীরা ক্ষতিগ্রস্ত না হয়। জাতীয় ও আর্ন্তজাতিকভাবে তাদের অধিকার ও সুরক্ষার সুযোগ নিশ্চিতে সাংবাদিকদের ক্ষুরধার লেখনি বলিষ্ঠ ভূমিকা রাখবে। 

কর্মশালার মুখ্য আলোচক- কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভাপতি তৌহিদ বেলাল বলেন- দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে- অধিকার বঞ্চিত করে রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। নারীদের সচেতন ও শিশুদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করা গেলে দেশের অর্থনীতির চাকা আরও সচল হতে বাধ্য। 
সংবাদে নারী ও শিশুদের বিষয়ে- বিশেষ করে নির্যাতিতদের ক্ষেত্রে সংবেদনশীল ভাষা ব্যবহারের তাগিদ দিয়ে তিনি বলেন, সংবাদ তৈরির সময় ভুক্তভোগীর চেয়ে অপরাধীকে চিহ্নিত করে তুলে ধরতে হবে। 

শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে বলে একমত পোষণ করেন উপস্থিত সকল গণমাধ্যমকর্মী। 

অংশগ্রহণকারীদের মধ্যে মতামত পেশ করেন- নুরুল ইসলাম সেলিম, আল মাহমুদ ভুট্টু, হাসান তারেক মুকিম, নুর মোহাম্মদ ও আবদুল কাইয়ুম। 

দিনব্যাপি এই কর্মশালায় রামু উপজেলায় কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশ নেন। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্র দখলের যেকোনো অপচেষ্টায় শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

রামুতে সাংবাদিকদের দিনব্যাপি কর্মশালা  নির্যাতিতদের বেলায় সংবেদনশীল ভাষা ও বস্তুনিষ্ঠতার তাগিদ।।

আপডেট সময় : 04:29:57 pm, Thursday, 16 January 2025