Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রামগঞ্জে সপ্তাহ পার না হতে আবারও খুন এবার ভাতিজাদের হাতে চাচা খুন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:15:25 pm, Tuesday, 2 December 2025
  • 111 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ:

রামগঞ্জে যুবদল কর্মী মোঃ ইউসুফের ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি কর্মী আনোয়ার হোসেনের মৃত্যুর ৮দিনের মাথায় এবার ভাতিজাদের হাতে খুন হলেন হাসমত উল্যাহ (৭০) নামের এক বৃদ্ধ।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় রামগঞ্জ পৌর ২নং ওয়ার্ড বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীতে।
এ ঘটনায় মৃতের বড় ছেলে শাহীন হোসেন বাদী হয়ে
হত্যার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চাচাতো ভাই মোঃ তোফায়েল (৩৭), মোঃ মোহন (৩৪), ও পৌর যুবদলের সদস্য মোঃ সুমন চৌধুরী (৪৫)সহ ৮/৯জনের নাম উল্লেখ করে রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন
মামলার এজাহার সূত্রে জানা যায় সোমবার রাত ১১টায় বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ীর হাসমত উল্যার বসতঘর জোরপূর্বক দখল করতে গেলে বাধা দেন হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যরা। ক্ষিপ্ত ভাতিজা মোঃ তোফায়েল ও মোঃ মোহন ভাড়া করা বাহিনী দিয়ে হাসমত উল্যার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।
মারাত্মক আহতবস্থায় হাসমত উল্যাকে পরিবারের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই তোফায়েল আহম্মেদ ও মোহন আত্মগোপনে চলে যায়। উত্তেজিত জনতা আজ মঙ্গলবার সকালে তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেয়।
স্থানীয় এলাকবাসী আজ বেলা ১২টার দিকে তোফায়েল ও মোহনের বাড়ীর পাশের বাগান থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশকে অবগত করেন।
উল্লেখ্য গত ২৪ নভেম্বর সকাল পৌনে ৯টায় রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামের ওয়ার্ড যুবদল নেতা মোঃ ইউসুফের দাবীকৃত চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় বিএনপি কর্মী (চা দোকানী) আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার একদিন পরে র‌্যাব ১১ ঢাকার নিকুঞ্জ থেকে গ্রেফতার করে মামলার মূল আসামী ইউসুফকে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হসপিটাল মর্গে প্রেরণ করেছে। তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রামগঞ্জে সপ্তাহ পার না হতে আবারও খুন এবার ভাতিজাদের হাতে চাচা খুন

আপডেট সময় : 08:15:25 pm, Tuesday, 2 December 2025