Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

রামগঞ্জে শ্বশুরের অত্যাচারে ঘর ছাড়া পুত্রবধু

  • Reporter Name
  • আপডেট সময় : 11:53:34 am, Monday, 5 May 2025
  • 93 বার পড়া হয়েছে

রামগঞ্জে শ্বশুরের অত্যাচারে ঘর ছাড়া পুত্রবধু

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  
লক্ষ্মীপুরের রামগঞ্জে  শশুরের অত্যাচারে ঘরছাড়া হয়েছে পুত্রবধু তিন সন্তানের জননী  রিনা আক্তার( ২৮) নামের এক প্রবাসীর স্ত্রী।
ঘটনাটি ঘটেছে উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্য করপাড়ার কৃষ্ণা দিঘীরপাড়ের নাগের বাড়িতে। স্বামী খোকন মিয়া প্রবাসে থাকার সুযোগে ঐ গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে বসতঘর থেকে বের করে দিয়েছে শশুর মোঃ আমিনুল্লা (৫৫) ।
এ ঘটনায় শনিবার সন্ধা ৬টায় শশুর মোঃ আমিনুল্লার (৫৫) বিরুদ্ধে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন পুত্রবধু আহত রিনা আক্তার ।
রিনা আক্তার জানান, শনিবার সকাল ১১টার দিকে বাড়িতে একা পেয়ে শ্বশুর আমিনুল্লা তার জামা টেনে হিঁছড়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে বসত ঘর থেকে বের করে দেয়। বাধ্য হয়ে তিনি বাড়ীর পাশ্ববর্তী চৌধুরী বাড়ীর দরজা নামক স্থান সংলগ্ন একটি বাড়ীতে আশ্রয় নিয়ে আত্মীয়স্বজনকে খবর দেন। আত্মীয়স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
থানায় দায়েরকৃত অভিযোগে রিনা আক্তার উল্লেখ করেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে শশুর মোঃ আমিনুল্লা ছেলে ওমান প্রবাসী মোঃ খোকন মিয়া ও পুত্রবধূ রিনা আক্তারের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে।  বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া, টিউবওয়েল খুলে নেয়াসহ বসতঘরের চারপাশে বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনাসহ হামলার শিকার হয়েছেন কয়েকবার। 
নির্যাতন থেকে রেহাই পেতে জমি কিনে অন্যত্রে বাড়ির রাস্তা নির্মান করার অপরাধে আজ শনিবার সকালে রিনা আক্তারের উপর আবারও হামলা চালায় শশুর আমিনুল্লা। বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে ঘর থেকে বের করে দেয়ার ঘটনা ঘটে।
আমিনুল্লার মেয়ে ও রিনা আক্তারের ননদ ফাতেমা আক্তার বলেন,  “দীর্ঘদিন যাবৎ আমার বাবা আমিনুল্লা আমার ভাই খোকন ও ভাবি রিনার উপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছেন। গত কয়েকমাস আগে আমার ভাই মোঃ খোকন দেশে আসলে আমার বাবা তাকে মারধর করে পা ভেঙ্গে দেন। আমার মা বাধা দিতে গিয়ে তিনিও বিভিন্ন সময় আমার বাবার হাতে মারধরের শিকার হয়েছেন।
এ ঘটনায় আমিনুল্লার খোঁজ না পাওয়ায় তার বক্তব্য নেয়া যায়নি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, রিনা আক্তার নামের একজন মহিলা তার শশুর আমিনুল্লার বিরুদ্ধে মারধর ও বসতঘর থেকে বের করে দেয়ার অভিযোগ দায়ের করেছেন। ফাঁড়ি থানার ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

রামগঞ্জে শ্বশুরের অত্যাচারে ঘর ছাড়া পুত্রবধু

আপডেট সময় : 11:53:34 am, Monday, 5 May 2025