Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রামগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো রাশেদের ২হাজার মুরগীর বাচ্চা 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:31 pm, Saturday, 8 February 2025
  • 125 বার পড়া হয়েছে

রামগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো রাশেদের ২হাজার মুরগীর বাচ্চা 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি পোলট্রি ফার্মে আগুন দিয়ে ২হাজার মুরগির বাচ্চা পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগীর বাবা মুনছুর আহমেদ বাদী হয়ে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। 
শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৭নং কাওয়ালিডাঙ্গার পূর্ব পাড়া দীঘির পাড় সংলগ্ন বড় বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ফার্মের মুরগির বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ফার্ম মালিক রাশেদ আলম।
ফার্ম মালিক রাশেদ আলম জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ফার্ম থেকে বাসায় যাই। ২টার সময় আগুন জ্বলতে দেখেন আমার জ্যাঠাতো ভাই সুমন ও তার স্ত্রী। তারাই আমাদের ডেকে তুলেন। পরে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এলাকাবাসীসহ পাশের পুকুরে থাকা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ফার্মে থাকা ২হাজার মুরগির বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 
তিনি আরও জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা ফার্মে আগুন দিয়েছে। এতে ফার্মের মুরগির বাচ্চাসহ আংশিক অবকাঠামো পুড়ে ৩ লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক ঋণ নিয়ে ফর্মটি গড়ে তুলি। দুর্বৃত্তের আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়। আমি এর বিচার চাই। 
ভুক্তভোগীর জ্যাঠাতো ভাই সুমন জানান, রাত ১টা পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। ২টার হঠাৎ দেখি আগুন জ্বলছে। এটি একটি পরিকল্পিত শত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। 
ভুক্তভোগী রাশেদের বাবা মুনছুর আহমেদ জানান, গত কয়েক বছর যাবত বাড়ির পাশে পুকুর পাড়ে মুরগি লালন পালন করে বিক্রি করে আসছি। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ফার্মে আগুন দেখে আমার ভাইয়ের ছেলে ও স্ত্রী ডেকে তুলেন। আগুনের লেলিহান শিখা থেকে মুরগির বাচ্চা বাঁচাতে গিয়ে হাতে কয়েকটা অংশে দগ্ধ হয়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি- মোঃ আবুল বাশার জানান, এই ঘটনায় একটি একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রামগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়লো রাশেদের ২হাজার মুরগীর বাচ্চা 

আপডেট সময় : 07:36:31 pm, Saturday, 8 February 2025