Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

 রামগঞ্জে ছুরিকাঘাত করায় ছাত্রলীগ কর্মীর শাস্তির দাবিতে মানববন্ধন 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:29:51 pm, Sunday, 27 April 2025
  • 119 বার পড়া হয়েছে

 রামগঞ্জে ছুরিকাঘাত করায় ছাত্রলীগ কর্মীর শাস্তির দাবিতে মানববন্ধন 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে  রবিউল ইসলাম (৩০) নামের এক যুবককে  ছুরিকাঘাত করার ঘটনায় জুয়েল পাটোয়ারী (২৮) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে রামগঞ্জ পৌর এরশাদ হোসেন বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম রামগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড নন্দনপুর গ্রামের খলিল চৌকিদার বাড়ি (দাই বাড়ি) মৃত সিদ্দিক হোসেনের ছেলে। আটককৃত জুয়েল পাটোয়ারী একই গ্রামের পাটোয়ারী বাড়ির আহসান উল্লাহর ছেলে।
এদিকে গ্রেফতারকৃত জুয়েলের শাস্তির দাবীতে রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চের সামনে মানববন্ধন করেছেন আহত রবিউলের স্বজনরা। পরে তারা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে রবিউল ইসলাম বাজারের একটি বিকাশের দোকানে অবস্থান করছিলেন। জুয়েল পাটোয়ারী সেখানে এসে তাকে মোটরসাইকেলে বহন না করার বিষয়ে জিজ্ঞাসা করলে দুইজনের মাঝে বাগি¦বিত-ার ঘটনা ঘটে। এক পর্যায়ে জুয়েল পাটোয়ারী রবিউল ইসলামকে এলোপাতাড়ি কিল-ঘুষিসহ আঘাত করে। পরে উক্ত দোকান থেকে কাঁচি নিয়ে রবিউলের হাতে এবং বাহুতে একাধিক আঘাত করে মারাত্মক জখম করেন।
স্থানীয় লোকজন রক্তাত্ব অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হসপিটালে প্রেরণ করেন বলে জানান রবিউলের ছোট ভাই শামিম হোসেন। তিনি আরো জানান, ঘটনার সময় রবিউলের পকেটে অর্ধ লক্ষাধীক টাকাও লুটে নেয় জুয়েল পাটোয়ারী। হামলায় জুয়েলের বাবা আহসান উল্যাহ পাটোয়ারীও অংশ নিয়েছেন বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, আটককৃত জুয়েল পাটোয়ারী ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। স্থানীয়রা জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বলেন, আমরা আহতের ভাই শামিম হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত জুয়েল পাটোয়ারীকে ঘটনাস্থল থেকে আটক করেছি। রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। তদন্ত চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি

 রামগঞ্জে ছুরিকাঘাত করায় ছাত্রলীগ কর্মীর শাস্তির দাবিতে মানববন্ধন 

আপডেট সময় : 06:29:51 pm, Sunday, 27 April 2025