Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রামগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা: গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:52:35 am, Saturday, 2 November 2024
  • 205 বার পড়া হয়েছে

রামগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা: গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা।।

মোঃ মাসুদ রানা মনি
   
লক্ষ্মীপুর জেলা  প্রতিনিধি।।
   
সাংবাদিকরা যেন সত্য ঘটনা উদঘাটন করতে না পারে, তাদের লেখনিতে যেন কোন দফতরের অনিয়ম প্রকাশ না হয় সে লক্ষে একটি মহল উঠেপড়ে লেগেছে। সাংবাদিকদের হাত পা বাঁধার পরিকল্পনায় লিপ্ত রয়েছে তথাকথিত ঐসব কর্মকর্তা। সাগর রুনিসহ দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের উপর হামলা মামলা ও হত্যাকা-ের মতো জঘন্য ঘটনার শিকার হলেও সুবিচার পায়নি ভুক্তভোগিদের পরিবার। 
রামগঞ্জ প্রেস ক্লাবের জেষ্ঠ্য চার রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক দৈনিক ইত্তেফাকের জাকির হোসেন মোস্তান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সমকালের জাকির হোসেন সুমন- সাবেক সিনিয়র সহ-সভাপতি দৈনিক যায়যায়দিনের বেলায়েত হোসেন বাচ্চু ও সাবেক সভাপতি দৈনিক মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন জাহাঙ্গীরের মুক্তি দাবী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আজ শনিবার সকাল ১১টায় প্রতিবাদ সভায় এসব কথা বলেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা। 
এসময় সাংবাদিকরা আরো বলেন- গত ২৭ অক্টোবর দুপুরে উল্লেখিত চার সাংবাদিক রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের সোয়া কোটি টাকার অর্থ লোপাটের তথ্য সংগ্রহে রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক বিবি রাহিমার নিকট যান। ঐ সময় তিনি ট্রেনিংয়ে থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন- জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবাল। তবে তিনি কোন তথ্য না দিয়ে অসংলগ্ন আচরন করেন সাংবাদিকদের সাথে। সাংবাদিকরা তথ্য না পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ভিডিওচিত্র ধারন করে চলে আসেন।
বিকাল প্রায় তিনটার দিকে ব্যাংক শাখার কর্মকর্তা মোস্তফা তারেক ইকবাল পাশ^বর্তী নির্মানাধীন ভবনের পাঁচতলা থেকে নিচে লাফিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় রামগঞ্জ থানা পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৪ সাংবাদিককে আটক করেন। ঐদিন রাতেই মৃতের স্ত্রী শারমিন আক্তার চার সাংবাদিকের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার দেখায়। বর্তমানে চার সংবাদকর্মী জেলা কারাগারে রয়েছেন।
প্রতিবাদ সভায় রামগঞ্জ প্রেস ক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে চার সংবাদকর্মী গ্রেফতারে তীব্র নিন্দা প্রকাশ করে থানা পুলিশের কাছে অনুরোধ করে বলেন আত্যহত্যার পিঁছনের প্রকৃত ঘটনা কি, কি কারনে তিনি আত্মহত্যা করেছেন, পারিবারিকভাবে তিনি সুস্থ কি না? মানসিকভাবে তিনি অসুস্থ কি না, মাদকাসক্ত কি না? সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর থেকে উনার মানসিক অবস্থা কেমন ছিলো। ময়নাতদন্তের পাশাপাশি মৃত ব্যক্তির ডোপ টেষ্ট করারও অনুরোধ করেন সাংবাদিকরা। এ তথ্যগুলো উদঘাটিত হলেই মূল ঘটনা প্রকাশ পাবে। মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার ঘটনায় চার সাংবাদিক গ্রেফতার হলেও ব্যাংকের আত্মসাৎকৃত টাকার বিষয়ে কেউ কোন মন্তব্য করেনি।
এ ব্যপারে ব্যাংক শাখার উপ মহা ব্যবস্থাপক বিবি রাহিমার ফোন ঘটনার পর থেকে বন্ধ থাকায় গত চারদিনেও কোন বক্তব্য নেয়া যায়নি।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন প্রতিনিধি আবু তাহের, সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা এস এম বাবুল, সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, সহ সভাপতি দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, সাবেক সভাপতি ডেইলী সান প্রতিনিধি রহমত উল্যাহ পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি দৈনিক নবচেতনা প্রতিনিধি মনির হোসেন বাবুল, দৈনিক আজকের বাংলা প্রতিনিধি ও নির্বাহী সদস্য মাসুদ রানা মনি, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সাংবাদিক ওমর ফারুক পাটোয়ারী, দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, সাংবাদিক হালিম খাঁন লিটন, দৈনিক সমাচার প্রতিনিধি শাখাওয়াত হোসেন সাকা, আজকালের প্রতিনিধি শাহ আলম, আমার সংবাদ প্রতিনিধি মোঃ রাজু, দৈনিক আজকের দর্পন প্রতিনিধি কনক মজুমদার, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মোঃ পারভেজ, ঢাকা প্রতিদিন প্রতিনিধি তপন মজুমদার, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি নুর নবী গাজী ও সংবাদ সারাবেলা ছায়েদ হোসেন ইয়াসিন  প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রামগঞ্জে চার সাংবাদিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা: গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা।।

আপডেট সময় : 09:52:35 am, Saturday, 2 November 2024