Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রামগঞ্জে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 08:15:38 pm, Saturday, 6 December 2025
  • 80 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রামগঞ্জ মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে ‘মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানবতার কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রায় দেড় শতাধিক ইমাম উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আল্লামা হারুন আল মাদানী। প্রধান বক্তা ছিলেন আল-আসর ফাউন্ডেশনের সভাপতি শায়খ ফজলে এলাহী আজলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও মদিনাতুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শরীফ উল্যাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রহিম।

প্রধান অতিথি মাওলানা হারুন আল মাদানী বলেন, ইমামরা সমাজের চিন্তা ও চেতনার পথপ্রদর্শক। ন্যায়, সততা, সত্য এবং সুন্নাহভিত্তিক আদর্শ চরিত্র গঠনে তাঁদের ভূমিকা অপরিহার্য। তিনি দাওয়াতি কাজকে আরও সময়োপযোগী করার আহ্বান জানান।

প্রধান বক্তা শায়খ ফজলে এলাহী আজলাল বলেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করাই ইমামদের মূল দায়িত্ব। সমাজে বিভ্রান্তি, অন্যায় ও অবক্ষয় রোধে ইমামদের আত্মশুদ্ধি, জ্ঞানচর্চা ও মাঠপর্যায়ের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে হবে।

সভায় আদর্শ চরিত্র ও আমল, জ্ঞান ও দাওয়াত, সামাজিক নেতৃত্ব, ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরোধিতা, যুবসমাজকে সচেতন করা, পারিবারিক বন্ধন শক্তিশালী করা এবং ইমামদের জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনা শেষে সভার কার্যক্রম সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রামগঞ্জে আল-আসর ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায় ও কল্যাণকর সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 08:15:38 pm, Saturday, 6 December 2025