Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

রাজশাহীতে এ বছর ৭৮ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:32:00 am, Thursday, 26 September 2024
  • 153 বার পড়া হয়েছে

রাজশাহীতে এ বছর ৭৮ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা।।

মো: গোলাম কিবরিয়া 
  
রাজশাহী জেলা প্রতিনিধি।।
রাজশাহী মহানগরীতে এ বছর ৭৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সিসি টিভি ক্যামেরা সংযোজনের ব্যবস্থা রাখা হবে।
পূজার সময় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। এ বছর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশেই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ কথা জানিয়েছেন। দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মীয় নেতা, মহানগরীর পূজা উদযাপন কমিটির সদস্যসহ বিভিন্ন মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন রাজশাহী বিভাগীয় কমিশনার।
ওই মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন- আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাবতীয় প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ও দুর্ঘটনা এড়াতে সার্বক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখাসহ নানামুখী প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের উদ্যোগে একটি ফোকাল পয়েন্ট করা হবে। পয়েন্টগুলো থেকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সার্বিক সহযোগিতা বরাবরের মতো অব্যাহত থাকবে।
এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন- পূজা সংশ্লিষ্ট এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য এরই মধ্যে সংশ্লিষ্টদের সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনে প্রয়োজনীয় সুব্যবস্থার পাশাপাশি বিসর্জন ঘাটে ডুবুরি টিম রাখা হবে। দিনের আলোয় প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান। এছাড়া সরকারি বরাদ্দের পাশাপাশি সিটি করপোরেশনের পক্ষ থেকেও প্রতিটি পূজা মণ্ডপকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও দেন- রাসিক সচিব মোবারক হোসেন- আরএমপির উপ-পুলিশ কমিশনার -এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট- মধুসুদন রায়- ভদ্রা আবাসিক পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র সরকার- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহীর সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু ও ধর্মসভা সভাপতি পার্থ পাল চৌধুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

রাজশাহীতে এ বছর ৭৮ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা।।

আপডেট সময় : 09:32:00 am, Thursday, 26 September 2024