Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ রূপগঞ্জের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত পূর্বাচল উপশহরে ডাকাতি করে পালানোর সময় লুন্ঠিত মালামালসহ  গ্রেফতার || ৬ জন মাইক্রোবাস জব্দ রূপগঞ্জে মাদ্রাসা ও কবরস্থানের জমি উদ্ধারের দাবিতে স্মারকলিপি প্রদান মধুপুরে বৃদ্ধকে পিটিয়ে আহতের অভিযোগ, নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটের দাবি বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন

রাঙ্গুনিয়ায় মাটি পাচারকারীদের লোভের খেসারত দিতে হলো ৭ বছরের শিশুকে, রাঙ্গুনিয়ায় ইট ভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু, ধামাচাপা দেয়ার চেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:43:09 pm, Tuesday, 23 December 2025
  • 90 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাটি পাচারকারী মাফিয়াদের লোভের খেসারত দিতে হলো ৭ বছরের ছোট্ট শিশু রুমানের জীবন দিয়ে। তারপরও থেমে নেই মাটি পাচার মাফিয়াদের ভেকু মেশিন দিয়ে অবৈধ মাটি কাটার ধ্বংসলীলা। এ ধ্বংসলীলা চললেও তার বিরুদ্ধে মৃত্যুভয়ে কারোরই মুখ খোলার সাহস নেই।

সোমবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকা থেকে আসে ইট ভাটার খনন গর্তে পড়ে সাত বছরের রুমানা নামে এক শিশুর মর্মান্তিক খবর। নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

জানা যায়, সোমবার সকালে রুমান নিখোঁজ হয়। দুপুর থেকে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।

পরে রাত ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের টেকপাড়া পুলিশ ক্যাম্প সংলগ্ন মাটি খননের একটি গর্ত থেকে প্রায় ১৬ ঘণ্টা পর রুমানের লাশ উদ্ধার করা হয়।
পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে শিশু রুমানের এ মর্মান্তিক মৃত্যু নিয়ে
মাটি পাচারকারী মাফিয়াদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে এলাকার মানুষ। অবিলম্বে মাটি খেকো মাফিয়াদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ ওই এলাকার বাসিন্দারা।

ক্ষুব্ধ একালাবাসীর অভিযোগ, ইসলামপুরে জনবসতি ও বাড়ীর আশপাশ এলাকা থেকে ভেক্যু মেশিন দিয়ে গভীর গর্ত খুঁড়ে যত্রতত্র ভাবে তোলা হচ্ছে মাটি, চলছে পাচার আর পকেট ভরছে মাফিয়া ও রাজনৈতিক দলের নেতাদের। বেআইনি এই কাজের জেরে মৃত্যু হচ্ছে নিরীহ পরিবারের সন্তানদের। কোন দূর্ঘটনা ঘটলেই ঘটনা চেপে দেওয়ার চেষ্টা চলে প্রভাবশালী মহলের। তাই প্রশাসন এই অবৈধ মাটি পাচারকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না। কিছুদিন পর ঘটনার সব চুপসে যায়। ফলে প্রতিনিয়ত মাটি মাফিয়াদের লোভের খেসারত দিতে সাধারণ মানুষকে। তবে এবার এলাকার মানুষ সোচ্চার হয়েছে। তারা মাটি মাফিয়াদের বিচার চায়।

এই বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১২ টার দিকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অপমৃত্য মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খাল খননের নামে নদী ও ফসলি জমি কাটার অভিযোগ: এলাকাবাসীর ক্ষোভ

রাঙ্গুনিয়ায় মাটি পাচারকারীদের লোভের খেসারত দিতে হলো ৭ বছরের শিশুকে, রাঙ্গুনিয়ায় ইট ভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু, ধামাচাপা দেয়ার চেষ্টা

আপডেট সময় : 06:43:09 pm, Tuesday, 23 December 2025