Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

রপ্তানিমুখী কন্টেনার সময়মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছায় না।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:21:18 pm, Sunday, 25 July 2021
  • 299 বার পড়া হয়েছে

রপ্তানিমুখী কন্টেনার সময়মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছায় না।

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো।

ডিপো থেকে রপ্তানিমুখী কন্টেনার সময়মতো বন্দরে পৌঁছাচ্ছে না। এতে করে সিডিউল থাকা সত্বেও জাহাজে উঠানো সম্ভব হচ্ছে না কন্টেনার। আবার ডিপো থেকে কন্টেনার আসার জন্য অপেক্ষা করতে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় জেটিতে অলস বসে থাকতে হচ্ছে জাহাজকে। সবকিছু মিলে বেসরকারি আইসিডি থেকে রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার সময়মতো জেটিতে না পৌঁছার ফলে বড় সংকটে পড়তে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। গতকাল এক জরুরি পত্র দিয়ে বেসরকারি আইসিডি থেকে রপ্তানিমুখী কন্টেনার অতি দ্রুত বন্দরে পৌঁছানোর জন্য তাগাদা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র বলেছে, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে রপ্তানিকৃত শতভাগ পণ্যই বেসরকারি আইসিডিগুলোতে স্টাফিং করা হয়। বেসরকারি ১৯টি আইসিডি বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কন্টেনারগুলো রপ্তানির জন্য তৈরি করে। কোন জাহাজে কোন কন্টেনারটি ট্রান্সশিপমেন্টের জন্য পোর্টে যাবে তা আগে থেকে নির্ধারিত। পৃথিবীর উন্নত বন্দরগুলোতে জাহাজের সিডিউল অনুযায়ী ওই জাহাজে কোন কোন কন্টেনার রপ্তানি হবে তা জাহাজ জেটিতে ভেড়ার অন্তত ২৪ ঘন্টা আগেই সংশ্লিষ্ট ইয়ার্ডে পৌঁছে যায়। কিন্তু চট্টগ্রাম বন্দরে সেই সুবিধা নেই। বিশেষ করে সিসিটি এবং এনসিটির ছয়টি বার্থে এক্সপোর্ট কন্টেনার রাখার মতো কোন জায়গাও নেই। জেনারেল বার্থের ৯ নম্বর জেটিতে অল্প সংখ্যক রপ্তানীমুখী কন্টেনার রাখার জায়গা রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কোন জাহাজ জেটিতে ভেড়ার পর অন্তত দেড় দিন চলে যায় আমদানিকৃত পণ্য খালাস করার জন্য। আমদানি পণ্য খালাসের পর ওই জাহাজে রপ্তানি করা হবে এমন কন্টেনারগুলো সরাসরি হুক পয়েন্টে নিয়ে আসা হয়। ওখান থেকেই জাহাজে বোঝাই করা হয়। চট্টগ্রাম বন্দরে গত কিছুদিন যাবত এই হুক পয়েন্টে কন্টেনার পৌঁছানো নিয়ে মারাত্মক রকমের সংকট তৈরি হয়েছে। নির্ধারিত জাহাজের নির্ধারিত কন্টেনারগুলো সময়মতো পৌঁছছে না। এতে করে জাহাজের স্লট থাকলেও অনেক সময় ওই কন্টেনার না নিয়ে জাহাজ যাত্রা করছে। আবার অনেক সময় সংশ্লিষ্ট কন্টেনারের জন্যই জাহাজকে বাড়তি সময় বন্দরে অবস্থান করতে হচ্ছে। আবার জাহাজে কন্টেনার বোঝাইকালে অধিক ভারি কন্টেনারগুলো নিয়ে ওজনে ভারসাম্য তৈরি করা হয়। সময়মতো কন্টেনার হুক পয়েন্টে না পৌঁছায় জাহাজের কন্টেনার ম্যানেজমেন্টেও সংকট দেখা দিয়েছে। অপরদিকে সময়মতো কন্টেনার না পৌঁছানোর ফলে বেসরকারি আইসিডিগুলোতেও রপ্তানি পণ্যবাহী কন্টেনারের বিশাল এক জটলা তৈরি হচ্ছে। যা আইসিডিগুলোকেও সংকটে ফেলছে। সবকিছু মিলে সময়মতো কন্টেনার বন্দরের হুক পয়েন্টে না পৌঁছার ফলে চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি আইসিডিকে সংকট মোকাবেলা করতে হচ্ছে। দেশের রপ্তানি বাণিজ্যেও সংকট তৈরি হচ্ছে।

বিদ্যমান পরিস্থিতিতে রপ্তানি পণ্য বোঝাই কন্টেনাার দ্রুত জেটির হুক পয়েন্টে পাঠানোর জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টার্মিনাল ম্যানেজারের পক্ষ থেকে সম্প্রতি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপো এসোসিয়েশন (বিকডা) কে জরুরি পত্র দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, দেশের আমদানি রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক রাখার লক্ষ্যে রপ্তানি পণ্য বোঝাই কন্টেনারগুলো নির্দিষ্ট সময়ে জাহাজের হুক পয়েন্টে প্রেরণ এবং শিপমেন্ট নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সহায়তা চাওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে, পবিত্র ঈদুল আজহার ছুটির সময়ে পর্যাপ্ত সংখ্যক ট্রেইলার ও জনবল নিয়োজিত রেখে রপ্তানিমুখী কন্টেনার শিপমেন্টের কার্যক্রম অব্যাহত রাখার ব্যবস্থা করা হয়েছে। কোভিড -১৯ পরিস্থিতিতে বন্দরের ভেসেল অপারেশন , ইয়ার্ড অপারেশনসহ যাবতীয় অপারেশনাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় রপ্তানি পণ্যবাহী কন্টেইনার জাহাজ জেটি ত্যাগের ছয় ঘন্টা পূর্বে বন্দরে জাহাজের হুক পয়েন্টে পৌছানোর অনুরোধ করা হয়েছে। সপ্তাহের সাতদিনই চব্বিশ ঘন্টা কন্টেনার শিপমেন্টসহ বন্দরের কার্যক্রম সচল রাখার জন্যও বেসরকারি আইসিডিগুলোর সহায়তা চাওয়া হয়েছে।
এই ব্যাপারে গতকাল বিকডার সেক্রেটারি রুহুল আমিন সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি ডিপোগুলোতে বিপুল পরিমান কন্টেনার আটকা পড়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, স্বাভাবিক সময়ে আমাদের ডিপোগুলোতে ৬/৭ হাজার টিইইউএস পর্যন্ত রপ্তানিমুখী কন্টেনার থাকে। আজ(গতকাল) সেখানে কন্টেনার রয়েছে ১৭ হাজার ৫৬ টিইইউএস। জাহাজের নমিনেশন না থাকায় কন্টেনারগুলো পাঠানো যাচ্ছে না বলে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে বন্দর বা আমাদের কিছু করার নেই। যেসব কন্টেনার জাহাজের নমিনেশন দিচ্ছে সেগুলো যথাসময়ে বন্দরের হুক পয়েন্টে পাঠিয়ে দিচ্ছি। নমিনেশন ছাড়া অন্য কোন কন্টেনার বন্দরে পাঠানোর সুযোগ আমাদের নেই। বৈশ্বিক মহামারী করোনার অভিঘাত দেশে দেশে শিপিং সেক্টরে ভয়াবহ রকমের সংকট তৈরি হয়েছে। যার ধকল আমাদেরকেও সহ্য করতে হচ্ছে বলেও রুহুল আমিন সিকদার মন্তব্য করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

রপ্তানিমুখী কন্টেনার সময়মতো চট্টগ্রাম বন্দরে পৌঁছায় না।

আপডেট সময় : 12:21:18 pm, Sunday, 25 July 2021