Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

যানজট নিরসনে সাগরিকায় বাস টার্মিনাল গড়ে তোলা হবে- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:43:08 pm, Sunday, 4 May 2025
  • 101 বার পড়া হয়েছে

যানজট নিরসনে সাগরিকায় বাস টার্মিনাল গড়ে তোলা হবে- মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম মহানগরীতে ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি মোকাবেলায় পাহাড়তলী সাগরিকা এলাকায় বাস টার্মিনাল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে আন্ত:জিলা বাস মালিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আন্ত:জিলা বাস মালিক সমিতি কর্মকর্তারা জানান, চট্টগ্রাম দেশের বানিজ্যিক রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। চট্টগ্রাম থেকে দেশের রাজধানী ঢাকা, বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা, সিলেট বিভাগ, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের প্রতিদিন লক্ষাধিক যাত্রী সড়কপথে চলাচল করে। অথচ, এই বিপুল যাত্রী প্রবাহের জন্য একটি আধুনিক ও সংগঠিত আন্তঃজেলা বাস টার্মিনাল এখনো স্থাপিত হয়নি। এতে করে যানজট সৃষ্টি হয়, যাত্রীদের হয়রানির শিকার হতে হয়, নিরাপত্তাহীনতা ভুগতে হয় । আমাদের প্রস্তাব পাহাড়তলী এলাকায় একটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন করা যেতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসী প্রতিদিন যে যানজটের ভোগান্তি পোহাচ্ছেন, তা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। যানজট শুধু নাগরিক দুর্ভোগই বাড়াচ্ছে না, নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব ফেলছে। নগরবাসীর দূর্ভোগ দূর করতে পাহাড়তলীস্থ সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করার বিষয়টি বিবেচনাধীন আছে।

তিনি বলেন, চট্টগ্রামে যত্রতত্র বাস স্টপেজ, অনিয়ন্ত্রিত পার্কিং, অপরিকল্পিত গণপরিবহন ব্যবস্থা ও আধুনিক বাস টার্মিনালের অভাবে যানজট বাড়ছে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা পাহাড়তলীর সাগরিকায় একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের বিষয়টি বিবেচনা করছি। এই টার্মিনালটি হবে আন্তর্জাতিক মানের, যেখানে থাকবে আধুনিক অবকাঠামো, যাত্রীদের বিশ্রামের জায়গা, টিকিট কাউন্টার, পার্কিং সুবিধাসহ সব ধরনের নাগরিক সেবা।”

তিনি আরও বলেন, “নগর উন্নয়ন কেবল অবকাঠামো গড়ে তোলায় সীমাবদ্ধ নয়। মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে যুক্ত পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্ত:জিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ, নিয়াজ খান, আবুল বাহার চৌধুরী, রুহুল আমিন, মনোয়ার হোসাইন, রিয়াজু আহমেদ, ফখরুল হাসান চৌধুরী, নাজিম উদ্দীন সোহেল, আনোয়ার হোসেন এরশাদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

যানজট নিরসনে সাগরিকায় বাস টার্মিনাল গড়ে তোলা হবে- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 07:43:08 pm, Sunday, 4 May 2025