Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল

মোরেলগঞ্জে সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম না মেনে বিদ্যালয়ের ১৭টি গাছ বিক্রির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:50:57 pm, Tuesday, 28 September 2021
  • 313 বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম না মেনে বিদ্যালয়ের ১৭টি গাছ বিক্রির অভিযোগ

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীর একটি মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় দুই লক্ষ টাকার ১৭টি গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ।
স্থানীয় লোকজনের অভিযোগসূত্রে জানাগেছে, উপজেলার জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে সিমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে। ওই সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি বা অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মিলে বিশাল আকৃতির বেশ কয়েকটি চাম্বল গাছ বিক্রি করে দিয়েছেন। রোববার বিকেলে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায় গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে। তবে কাটা গাছের কয়েকটি টুকরা দৃষ্টিগোচর হয়েছে। এ ছাড়া অনেকগুলো গাছ কাটার চিহ্ন দৃশ্যমান রয়েছে। বিদ্যালয়ের নাইটগার্ড দেলোয়ার চৌকিদার ও সিমানা প্রাচীর নির্মানে কর্মরত শ্রমিকরা জানালেন, সিমানা প্রাচীরের সেন্টারিং এবং বিদ্যালয়ের বেঞ্চ তৈরির জন্য গাছ কাটা হয়েছে বলে জেনেছি। সর্বমোট ১৭টি গাছ কেটে কিছু গাছ বিক্রি করে গাছকাটা শ্রমিকদের পারিশ্রমীক দেয়া হয়েছে। তবে অপর একটি সূত্র থেকে জানাগেছে, সেন্টারিং ও বিদ্যালয়ের বেঞ্চ বানানোর অজুহাতে একটি গাছের কয়েকটি টুকরো রাখা হলেও দেড় লক্ষাধিক টাকার গাছ বিক্রি করা হয়েছে এবং ক্রেতারা গাছ কেটে নিয়েও গেছে।
সরেজমিনে দেখাগেছে, সিমানা প্রাচীর নির্মাণ সিমানায় ২/১ গাছ কাটার প্রয়োজন থাকলেও সিমানা প্রাচীরের বাইরে রাস্তার পাশের পুরানো আমলের সবকটি গাছ কেটে ফেলা হয়েছে। গাছগুলো ক্রেতারা নিয়ে গেলেও গাছ কাটার চিহ্ন (গোড়ালী)বিরাজমান রয়েছে।
সরকারি বিধান অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের কোন গাছ কাটা বা বিক্রির প্রয়োজন হলে উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও বনবিভাগের অনুমতির প্রয়োজন রয়েছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোন কর্তৃপক্ষের অনুমোদনের তোয়াক্কা না করেই সভাপতিকে সাথে নিয়ে পুরোনো আমলের এ গাছগুলি বিক্রি করে দিয়েছেন।
গাছ কাটার বিষয় স্থানীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসও অবগত নন বলে জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান। কোন শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা এবং বিক্রির বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা পর্যায় এ সংক্রান্ত একটি কমিটি রয়েছে যার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার। কোন শিক্ষা প্রতিষ্ঠানের গাছ বিক্রি করতে হলে ওই প্রতিষ্ঠান প্রধান উপজেলা কমিটির কাছে লিখিত আবেদন করলে উপজেলা কমিটি সভা করে গাছ বিক্রির সিন্ধান্ত নিবে এরপর বন বিভাগ কর্তৃক গাছের পরিমাপ ও মূল্য নির্ধারণ করবে। গাছের মুল্য ৫ লক্ষ টাকার নিচে হলে মাইকিং করে এবং গাছের মূল্য ৫লক্ষ টাকার বেশি হলে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে প্রচারণা চালিয়ে ওপেন টেন্ডারের মাধ্যমে গাছ বিক্রি করতে হবে।
বিদ্যালয়ের গাছ কাটার বিষয় যথাযত কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা? এমন প্রশ্নের জবাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম একবার বলেন অনুমতি ছাড়া কি গাছ কাটা যায়। আবার ইনিয়ে বিনিয়ে প্রসংগ এড়িয়ে এ প্রতিনিধিসহ অন্যান্য সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে স্বাক্ষাত করবেন বলে প্রলোভন দেখান।
বিদ্যালয়ের সভাপতি ইউসুফ আলী মৃধার সঙ্গে কথা বলার জন্য একাধিকবার ফোন দিলে তিনি দু’বার রিসিভ করেও কথা বলেননি। পরে অন্য নাম্বার দিয়ে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম স্বপনের কাছে জানতে চাইলে, বিদ্যালয়ের গাছ কাটা বা বিক্রির সিন্ধান্তের বিষয় তিনি অবহিত নন বলে জানান।
শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা বা বিক্রি সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, ওই প্রতিষ্ঠানের গাছ কাটা বা বিক্রির বিষয় তিনি অবহিত নন। 

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়ম না মেনে বিদ্যালয়ের ১৭টি গাছ বিক্রির অভিযোগ

আপডেট সময় : 07:50:57 pm, Tuesday, 28 September 2021