Dhaka , Thursday, 28 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ রূপগঞ্জে ঈদ উপহার সামগ্রী বিতরণ সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটে একদিন আগেই পবিত্র ঈদুল আযহা উদযাপন টিকিটের টাকা নিয়ে উধাও বাস মালিকরা, নারায়ণগঞ্জে যাত্রীদের বিক্ষোভ জনদুর্ভোগে এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির, নিজ টাকায় সড়ক মেরামত রামগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিকের ছবি ব্যবহার করে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি জঙ্গল সলিমপুরে ‘ইয়াসিন-ফারুক সাম্রাজ্য’! পাহাড়ের গুহায় অস্ত্র কারখানা, প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির অভিযোগ আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্তে কঠোর অবস্থানে ১৫ বিজিবি: ফুলবাড়ীতে মাদক স্পটে অভিযানে ৬০ বোতল ইস্কাপ সিরাপ জব্দ ‘হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে’: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদের জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র ঈদের ছুটিতে একসঙ্গে ফিরছিলেন বাড়ি, এবার পাশাপাশি কবরে শায়িত তারা কালশী বস্তিতে ভয়াবহ আগুন: একদিন আগেও ছিল ঘর, আজ ফ্লাইওভারের নিচেই তাদের ঠিকানা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত রায়পুরায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প

মোরেলগঞ্জে মৌ চাষে বেকার যুবক আরিফুলের ভাগ্য বদল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:44:01 pm, Tuesday, 10 August 2021
  • 315 বার পড়া হয়েছে

মোরেলগঞ্জে মৌ চাষে বেকার যুবক আরিফুলের ভাগ্য বদল

বিএম. শাওন মোরেলগঞ্জ প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে মৌ চাষ করে ভাগ্য বদল করেছেন বেকার যুবক আরিফুল ইসলাম। বানিজ্যিক ভিত্তিতে এপিস মেলিফেরা মৌ মাছির চাষ করে ৬ মাসে ৮৫ মন মধু উৎপাদন করতে সক্ষম হয়েছেন। যে হারে মধু উৎপাদন হচ্ছে সেহারে বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছে মৌ চাষি আরিফুল।
উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়ঘাটা গ্রামের সবজি চাষি মোকছেদ আলী খানের ছেলে আরিফুল ইসলাম খান। ২০১১ সালে আলিম পাশ করার পরপরই পারিবারিকভাবে আর্থিক সংকটে পড়ায় কর্মের তাগিদে গ্রাম ছেড়ে শহরমুখী হন আরিফুল। বেকারত্বের অভিষাপ থেকে মুক্তি পেতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বাগেরহাট, খুলনা বিসিক ও পিরোজপুরের বিসিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৌ-চাষের ওপর একাধিক প্রশিক্ষণ গ্রহন করেন। পরে তিনি কর্মসংস্থান ব্যাংক থেকে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে ২০১৮ সালের নভেম্বর মাসে ১৮টি বাক্স নিয়ে বানিজ্যিক ভিত্তিতে মৌ চাষ শুরু করেন।
ভ্রাম্যমাণ মৌ চাষি আরিফুল ইসলাম মানিকগঞ্জ, নাটোর, মাদারীপুর, শরিয়তপুর ও ঈশ্বরদীতে সরিষা, ধুনিয়া, কালোজিরা , লিচু, বরই বাগানে ও তরমুজ ক্ষেতের পাশে মৌমাছির বাক্স বসিয়ে সেখানে ১৫-২০ দিন অবস্থান করে ওই সব গাছের ফুলের মধু সংগ্রহ করেন। এ সব বাক্সের প্রতিটিতে একটি করে রাণী মৌমাছি, একটি পুরুষ মৌমাছি ও অসংখ্য এপিচ মেইলিফ্রা জাতের কর্মী মৌমাছি রয়েছে। এ সব কর্মী মৌমাছিরা ফুলের মৌ মৌ গন্ধে ঝাঁকে ঝাঁকে ছুটে যায় ফুলের মুকুলে । মুকুল হতে মধু সংগ্রহ করে আবার নিজ নিজ কলোনিতে ফিরে মৌচাকে জমা করে। এ প্রকৃয়ায় মৌ চাষের মাধ্যমে তিনি গত ৬ মাসে ৮৫ মনের অধিক মধুূ সংগ্রহ করছেন।
মৌ চাষি আরিফুর ইসলাম জানান, লিচু ফুলের প্রতিমন মধু ১৬ হাজার টাকা , সরিষা ফুলের মধু ৮-৯ হাজার টাকা, তরমুজ ফুলের মধু ১৩ হাজার টাকা, কালোজিরা প্রতিমন মধু ৩২ থেকে ৩৫ হাজার টাকা দরে বিক্রি করছেন। সাধারণ ফুলের মধু ৬শ’ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ১৮টি বাক্স নিয়ে মৌ চাষ শুরু করলেও বর্তমানে তিনি ১১০ টি মৌ বাক্স স্থাপন করে মধু সংগ্রহ করছেন। বর্ষা মৌসুমে ফুল না থাকায় মৌ মাছিদের খাবার হিসেবে বাজারের চিনি দেয়া হচ্ছে ।
ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার মশিউর রহমান জানান, উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে এ সফল চাষি আরিফুলকে মধু চাষে পরামর্শ দেয়া হচ্ছে। তবে সরিষা ফসলের ক্ষেতের পাশে মৌ চাষ হলে সরিষা ক্ষেতে ফলন ১৫-২৫ ভাগ বৃদ্ধি হয়। পাশাপশি ক্ষতিকারক পোকার আক্রমন থেকে রক্ষা পাওয়া যায়।
উপজেলা কৃষি অফিসার(ভারপ্রাপ্ত) সিফাত আল মারুফ বলেন, এ অঞ্চলে এই প্রথম মৌ চাষ শুরু করেছেন চাষি আরিফুল ইসলাম। সরিষা ফসলে চাষিদেরকে প্রশিক্ষনের মাধ্যমে এ মৌ চাষে উদ্ভুদ্ধ করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে সফল চাষি আরিফুলের মাধ্যমে প্রশিক্ষন দেওয়ার পরিকল্পনা করছেন তারা। কৃষি দপ্তরের মাধ্যমে তাকে সহায়তার আওতায় নেয়ারও পরিকল্পনা রয়েছে বলে এ কর্মকর্তা জানান। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রেড মিট ঝুঁকি কমিয়ে স্বাস্থ্যকরভাবে খাবার পরামর্শ

মোরেলগঞ্জে মৌ চাষে বেকার যুবক আরিফুলের ভাগ্য বদল

আপডেট সময় : 08:44:01 pm, Tuesday, 10 August 2021