Dhaka , Monday, 2 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

মোংলায় করোনায় শনাক্তের হার কমলেও বাড়ছে মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:21:39 pm, Saturday, 10 July 2021
  • 218 বার পড়া হয়েছে

মোংলায় করোনায় শনাক্তের হার কমলেও বাড়ছে মৃত্যু

মোঃ রুবেল খান মোংলা প্রতিনিধি।।

করোনায় আক্রান্ত মোংলার চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের রশিদ শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার(৭০)কে ৯ জুলাই দুপুরে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১০ জুলাই দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
৬ জুলাই একই হাসপাতালে ভর্তি করা হয় করোনায় আক্রান্ত আরেক রোগী শেলাবুনিয়া গ্রামের বঙ্গবন্ধু সড়কের শহিদ উদ্দীনের ছেলে আবু তালেব (৬৫)কে। তিনিও ৯ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
একইভাবে ৮ জুলাই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের মোস্তফা শেখের স্ত্রী মর্জিনা বেগম (৫৫)। ৯ জুলাই সকালে তিনিও মৃত্যুবরণ করেন। এছাড়াও গত বৃহস্পতিবার (৮ জুলাই) সরকারি হাসপাতালে কর্মরত সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্য কল্যাণ সহকারি মেহেরুন্নেসা (৫৩) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনদিনের ব্যবধানে যে ৪ জনের মৃত্যু হয় তাদের সবার বয়স পঞ্চাশের উপরে।
জুন মাসের তুলনায় জুলাই মাসে মোংলায় করোনার সংক্রমণ হার কিছুটা কমলেও বেড়েছে মৃত্যু। করোনায় আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হচ্ছে তারা বেশিরভাগই বয়স্ক। ৫০ এর উর্ধ্ব বয়সীদের মৃত্যুঝুঁকি এখন আগের যেকোন সময়ের তুলনায় বেশি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেষ বিশ্বাস বলেন, করোনায় আক্রান্ত এমনকি উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে যতজন রোগী ভর্তি হয়েছেন তাদের বেশিরভাগই বয়স্ক। করোনায় আক্রান্ত যেসব রোগীর শারীরিক অবস্থা সন্তোষজনক নয় আমরা তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দিয়ে যাচ্ছি। মধ্যবয়সী যারা আক্রান্ত হচ্ছেন বাকীদের বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার কথা বলা হচ্ছে। আমাদের মেডিকেল টিম নিয়মিত তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় সেবা দিচ্ছেন। তিনি আরো বলেন, গত বছরের তুলনায় এবছর করোনায় যারা আক্রান্ত হচ্ছেন তারা বেশিরভাগই পঞ্চাশোর্ধ বয়সের।
চলতি বছরের জুন মাসের প্রথম দশদিনে মোংলায় ৩৩০ জনের নমুনা পরিক্ষায় ১৯৮ জনের করোনা শনাক্ত হয়। জুলাই মাসের প্রথম দশদিনে ২০০ জনের নমুনা পরিক্ষায় ৭২ জনের করোনা শনাক্ত করা হয়।
উপজেলায় জুন মাসের তুলনায় জুলাই মাসে করোনার সংক্রমণ হার কিছুটা কমেছে তবে বেশি বয়সী যারা আক্রান্ত হচ্ছেন তারাই মারা যাচ্ছে বেশি।
স্বেচ্ছাসেবী সংগঠন শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম জানান, আমাদের সংগঠন থেকে করোনায় আক্রান্ত যেসব মানুষকে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়েছি তাদের মধ্যে ১৫ জনই মারা গেছেন। যারা মারা গেছেন তাদের অধিকাংশের বয়স পঞ্চাশের উপরে।
তিনি আরো বলেন, সবার আগে প্রয়োজন সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। সর্বক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনে চললে আমাদের মোংলা উপজেলার মৃত্যুহার অবশ্যই কমিয়ে আনা সম্ভব।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

মোংলায় করোনায় শনাক্তের হার কমলেও বাড়ছে মৃত্যু

আপডেট সময় : 08:21:39 pm, Saturday, 10 July 2021