Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মিল কারখানার বর্জের পানিতে ধ্বংস হচ্ছে ব্রহ্মপুত্র নদী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:43:35 pm, Friday, 26 January 2024
  • 269 বার পড়া হয়েছে

মিল কারখানার বর্জের পানিতে ধ্বংস হচ্ছে ব্রহ্মপুত্র নদী।।

মোঃআবু কাওছার মিঠু 
 নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র শাখা নদ। এ নদের দুই তীর ঘেষে গড়ে উঠা মিল কারখানাগুলোর বর্জের পানিতে ধ্বংস হচ্ছে ব্রহ্মপুত্র নদী।
এতে করে তিন উপজেলার কৃষককূল সহ সাধারণ মানুষও চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়াসংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে শুরু হয়েছে ব্রহ্মপুত্রের শাখা নদটি। এটি রূপগঞ্জ উপজেলায় প্রায় ছয় কিঃমিঃ প্রবাহিত হয়ে আড়াইহাজার ও সোনারগাঁ দিয়ে মেঘনায় গিয়ে মিশেছে। সরু এ নদ দিয়ে আড়াইহাজার ও সোনারগাঁ বিভক্ত। এটি আড়াইহাজার উপজেলার পশ্চিম পাশের প্রায় অর্ধশত গ্রামের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
গত ২৫ জানুয়ারি আড়াইহাজার উপজেলার রূপগঞ্জ ও আড়াইহাজারের উপরে বালিয়াপাড়া ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, উত্তর দিক থেকে আসা ব্রহ্মপুত্র নদের পানি একেবারে কালো। সমানতালে নদীতে পড়ছে মিল কারখানা ও ডাইং কারখানার বর্জের পানি। বিষাক্ত হয়ে পড়ার কারণে নদের পানি ব্যবহার করে না এলাকাবাসী। ২০-২২ বছর আগেও ব্রহ্মপুত্র নদের পানি দিয়ে হাজার হাজার একর জমিতে বোরো ধানের চাষসহ গৃহস্থালির সব কাজই করতেন কৃষকেরা। 
এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ উঠেছে হরগাঁও এলাকায়  সুমন, সাইফুল, রাজু ও জুয়েল সহ ১৬টি ডাইং কারখানার বর্জে নদের পানি দুষিত হচ্ছে। তারা স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতা বলে কারখানাগুলো চালিয়ে আসছে।
এছাড়াও সুমন সাইফুল ও কাদিরের মোবেল কারখানার পোড়া মবেলের দুর্গন্ধে এলাকার মানুষের বসোবাস অনোপযোগী হয়ে পড়ছে। বালিয়া পাড়া ব্রিজ এলাকায় প্রায় ১৬টি ডাইং কারখানার পানি ব্রহ্মপুত্র নদীতে পড়তে দেখা যায়। 
আড়াইহাজার দুপ্তারা কালীবাড়ি ও গিরদা এলাকায় ১২/ ১৪ টি ডাইং কারখানা গড়ে তুলেছে।  সোনারগাঁ উপজেলা ও নরসিংদী সদর উপজেলার ব্রহ্মপুত্রের দুই পাড়ে গড়ে উঠা ডাইং কারখানার বর্জ্যেও এই নদের পানি দূষিত হচ্ছে অভিযোগ পাওয়া গেছে। আর এ দূষিত পানি সোনারগাঁ উপজেলা দিয়ে মেঘনায় মিশে যাচ্ছে।
রুপগঞ্জ উপজেলার হরগাঁও এলাকার জুয়েল মিয়া বলেন এক সময় আমরা এই নদীর পানিতে গোসল করতাম, নদীতে প্রচুর মাছও ছিল এখন বর্জ্যের পানিতে সব শেষ হয়ে গেছে এখন আর মাছও নাই গোসল করার সুযোগও নাই। ব্রহ্মপুত্রের
এই অবনতির পিছনে একমাত্র ডাইং কারখানার মালিকরাই দায়ী।
আড়াইহাজারের কদমতলী গ্রামের হারেছ মিয়া বলেন, ‘কারখানার পানিতে নদীর পানি দূষিত হইয়া গেছে। ২০ বছর ধইরা পানি দূষিত হইতাছে। নদীতে একসময় দেশি অনেক রকমের মাছ পাওয়া যাইত। কিন্তু এখন পাওয়া যায় না। মারুয়াদী গ্রামের ইউনুছ মিয়া বলেন, ‘রূপগঞ্জের ডাইং কারখানার রঙিন পানিতে নদীর পানি নষ্ট হইয়া গেছে। এই পানি লাগলে শরীর চুলকায়। আগে পানি দিয়া দুই ধারের জমিতে বোরো ধানের ব্যাপক চাষ হইত। কিন্তু পানি দূষিত হওয়ায় ধানচাষ কল্পনাই করা যায় না।
সোনারগাঁয়ের ইটবারদী গ্রামের বাসিন্দা স্বপন মিয়া বলেন, একসময় নদীর পানি দিয়া গোসল করা, রান্নার কাজসহ সব ধরনের কাজ করত মানুষ। আর এখন পানির পচা গন্ধে কাছে যাওয়া যায় না। বর্ষা মৌসুমে অন্য জায়গা থেকে কিছু মাছ এই নদীতে আসলেও কয়েক দিন থাকার পর মইরা ভাইসা ওঠে। নদীডারে বাঁচাইতে ২০ বছরেও কোনো উদ্যোগ আমরা দেখি নাই। এই নদীডারে বাঁচাইতে পারলে এলাকার কয়েক লাখ মানুষ উপকার পাইত।
আড়াইহাজারের ইউএনও বলেন, ‘আমাদের এলাকার যেসব কারখানা থেকে রংমিশ্রিত পানি নদে ফেলা হচ্ছে, প্রথমে ওই সব কারখানা বন্ধ করা হবে। পরে নরসিংদীর কারখানাগুলো বন্ধ করার চেষ্টা চালাতে হবে।’ তিনি বলেন, ‘নদ রক্ষা বিষয়ে উপজেলা পরিষদের সভায় আমরা আলোচনা করেছি এবং তাতে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুজাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, আড়াইহাজার ও সোনারগাঁয়ের ডাইং কারখানাগুলোতে বর্জ্য পরিশোধনাগার -ইটিপি-আছে। তবে কখনো কখনো কিছু কারখানা বর্জ্য পরিশোধন না করেই নদে ছেড়ে দেয়। তবে কোন কারখানাগুলো নদ দূষণ করছে, স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী সংগঠন তা সুনির্দিষ্টভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মিল কারখানার বর্জের পানিতে ধ্বংস হচ্ছে ব্রহ্মপুত্র নদী।।

আপডেট সময় : 01:43:35 pm, Friday, 26 January 2024