Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:25:51 am, Saturday, 24 May 2025
  • 144 বার পড়া হয়েছে

মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে রেডিও টুডে ও প্রাইম ভিশনের যৌথ আয়োজনে শুক্রবার “সর্বজয়া মা সম্মাননা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু মোহনা বলরুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আমাদের নৈতিক অবক্ষয়ের প্রমাণ। যারা আজ সবচেয়ে বেশি শিক্ষিত, তারাই মাকে দূরে সরিয়ে রাখতে চায়। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মা থাকলে ধন-সম্পদ না থাকলেও চলবে, কিন্তু মা না থাকলে সবকিছু থাকলেও কিছুই থাকে না।
মেয়র আরও বলেন, আমার জীবনে আজ পর্যন্ত যা কিছু অর্জন, তার সবটুকুই আমার মায়ের জন্য। তিনি আমাকে বিনা বিরক্তিতে সবসময় ভালোবাসা, সেবা আর সাহস দিয়েছেন। রাজনীতির কঠিন সময়ে যখন জেল, নির্যাতন, লাঞ্ছনা মোকাবিলা করতে হয়েছে, তখন আমার মা-ই ছিলেন আমার শক্তির উৎস।
তিনি আরও বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমাকে যখন কাশিমপুর কারাগারে নেয়া হয়, তখন আমার মা একাই নির্বাচনী দায়িত্ব সামলেছেন। এমনকি নির্বাচনের আগের রাতে পুলিশ বাসায় হামলা চালিয়ে আমার মাকে গালিগালাজ করে, বাথরুমের দরজা পর্যন্ত ভেঙে দেয়। এই যে নির্যাতন—এসব মায়েরাই মুখ বুজে সহ্য করেন। সেই শক্তি আর সহ্যশক্তির জন্যই আমরা সন্তানরা মানুষের মতো মানুষ হতে পারি।”
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আজকের এই দিন আমার জন্য অনেক কষ্টের স্মৃতি বহন করে। একবার শবে বরাতে মা আমাকে ফোন করে বলেন, ‘তোমার জন্য রুটি বানিয়ে রেখেছি, তাড়াতাড়ি বাসায় আসো।’ কিন্তু সেই রাতেই আমাকে গ্রেফতার করা হয় এবং আমি মায়ের হাতে বানানো রুটি আর খেতে পারিনি। এভাবেই আমার মা আমাকে শক্তি জুগিয়েছেন রাজনৈতিক পথচলায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি মো. আহসান হাবীব পলাশ, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ; মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও প্রশাসক, জেলা পরিষদ চট্টগ্রাম; ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপি, কেন্দ্রীয় কমিটি; আলমাস শিমুল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জিপিএইচ ইস্পাত; মো. মোফাচ্ছেল হক, ডিরেক্টর (মার্কেটিং), টি কে গ্রুপ; হাকিম আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ডায়মন্ড সিমেন্ট; এবং অভিমন্যু সাহা, পরিচালক, এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেডিও টুডে এফ এম ৮৯.৬-এর হেড অব স্টেশন বিশ্বজিৎ পাল।
অনুষ্ঠানটি ছিল মা দিবস উপলক্ষে মায়েদের সম্মাননা জানানোর এক অনন্য আয়োজন, যেখানে বক্তারা মা-বাবার প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’

মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা সমাজের নৈতিক অবক্ষয়ের প্রমাণ- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 11:25:51 am, Saturday, 24 May 2025