Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি

মা ইলিশ শিকার করতে নারাজ ভোলার জেলেরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:03:54 pm, Thursday, 14 September 2023
  • 220 বার পড়া হয়েছে

মা ইলিশ শিকার করতে নারাজ ভোলার জেলেরা।।

স্টাফ রিপোর্টার

ভোলা।।

ইলিশ আমাদের জাতীয় মাছের পাশাপাশি জাতীয় সম্পদ ও বটে। প্রজনন মুহূর্তে মা ইলিশকে রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রেখে ভোলার জেলে ও মৎস্যজীবীদের দাবি, এ বছর নিষেধাজ্ঞা অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্ধারণ করলে নিষেধাজ্ঞা শেষে তাদের জালে আর ধরা পড়বে না ডিমওয়ালা মা ইলিশ। এতে ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দুঃখও দূর হবে জেলেদের।

সরেজমিনে জেলেদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ভরা মৌসুমে প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ইলিশ শিকারে ব্যস্ত সময় পার করছেন ভোলার আড়াই লাখ জেলে। এসব জেলের জালে ধরা পড়ছে বিভিন্ন সাইজের ইলিশ। এদের মধ্যে ৯৯ শতাংশ ইলিশের পেটেই ডিম নেই। তবে প্রতি বছরই অক্টোবর মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হয় মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। গত দুই বছর জেলেরা ইলিশের নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে ঝাঁকে ঝঁকে ডিমওয়ালা মা ইলিশ ধরেন। এতে ডিম ছাড়তে পারেনি ৩৫ শতাংশ ইলিশও। যার কারণে বছরের বেশিরভাগ সময়ই তাদের জালে ধরা পড়ছে না কাঙ্খিত ইলিশ।

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুঁলাতুঁলি গ্রামের জেলে মো. জাকির মাঝি ও মো. জিহাদ হোসেন মাঝি জানান, তারা এক মাস ধরে বিভিন্ন সাইজের ইলিশ শিকার করেছেন কিন্তু এখন পর্যন্ত ডিমওয়ালা ইলিশ পাননি। এমনকি সোমবার বিকেলেও তারা পৃথকভাবে চারজন মাঝি নিয়ে মেঘনা নদীতে গিয়ে ১০-১২টি বিভিন্ন সাইজের ইলিশ পেয়েছেন কিন্তু একটিরও পেটে ডিম ছিল না।

রাজাপুর ইউনিয়নের জেলে মো. ইব্রাহীম মাঝি, আব্দুর রহমান মাঝি ও ধনিয়া ইউনিয়নের আব্দুল হান্নান মাঝি জানান, গত বছর ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার ২২ দিনের যে সময় নির্ধারণ করা হয়েছিল সেসময় মা ইলিশ তেমন ডিম ছাড়তে পারেনি। তাই তারা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে গিয়ে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ শিকার করেছেন। এসব কারণে এবছর তারা এখনও নদীতে কাক্সিক্ষত ইলিশের দেখা পাননি। এজন্য এ বছর নিষেধাজ্ঞার সঠিক তারিখ নির্ধারণের দাবি করেন তারা।

কাচিয়া ইউনিয়নের মাঝের চরের জেলে মো. রাজ্জাক মাঝি ও সবুজ মাঝি জানান, এ বছর ইলিশ মাছের পেটে এখনও ডিম নেই। তাই এ বছর মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের প্রথমে দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেন তারা। তাদের দাবি ওই সময় নিষেধাজ্ঞা দিলে এ বছর নিষেধাজ্ঞার শেষে তাদের জালে ডিমওয়ালা মা ইলিশ শতকরা ৫ ভাগেরও কম ধরা পড়বে।

তুঁলাতুৃঁলি মৎস্য ঘাটের ব্যবসায়ী মো. মঞ্জু ইসলাম ও মো. আল আমিন জানান, তারা পৃথক পৃথকভাবে প্রতিদিন ৩-৪শো পিস ইলিশ নিলামে ক্রয়-বিক্রয় করে থাকেন। এরমধ্যে সর্বচ্চো ৫-১০টি মাছের পেটে ডিম পাওয়া যায়। কারণ ডিম ছাড়ার সময় হয়নি ওই মাছগুলোর। তাদের দাবি এ বছর মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা যদি অক্টোবর মাসের শেষের দিকে দেওয়া হয় তাহলে সব মাছের পেটে ডিম হবে এবং সময়মতো মাছ ডিম ছাড়তে পারবে। আর মা ইলিশ ডিম ছাড়তে পারলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এতে ভবিষ্যতে জেলেদের পাশাপাশি তারাও লাভবান হবেন।

ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি মো. এরশাদ ক্ষোভ প্রকাশ করে জানান, মা ইলিশের নিষেধাজ্ঞার শেষে জেলেরা নদীতে গিয়ে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ধরে আনছে। এটার কারণ হলো দেশের ৩৩ ভাগ ইলিশ ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে উৎপাদন হলেও প্রতি বছর ঢাকায় ইলিশের প্রজনন মৌসুমের তারিখ নির্ধারণের সভায় ভোলার জেলে ও মৎস্যজীবী সমিতির নেতাদের রাখা হয় না। তার দাবি ওই সভায় যদি তাদের রেখে মতামত ব্যক্ত করার সুযোগ দেওয়া হয় তাহলে তারাও সঠিক একটি তারিখ প্রস্তাব দিতেন। তাদের বিশ্বাস, এতে করে নিষেধাজ্ঞা শেষে এত মা ইলিশ মারা পড়তো না।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের শীর্ষ মৎস্য বিজ্ঞানী ও ইলিশ গবেষক ড. মো. আনিসুল রহমান জেলেদের সঙ্গে একমত পোষণ করে জানান, এ বছর ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর থেকে হলে ব্যাপক সফলতা আসবে ইলিশের ডিম ছাড়ার ক্ষেত্রে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, তারা গত বছরের চেয়ে ১৫ দিন পিছিয়ে এ বছর ইলিশের প্রজনন মৌসুমের নিষোধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। আর প্রজনন মৌসুমে ইলিশ পর্যাপ্ত ডিম ছেড়ে থাকলে নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে মা ইলিশ ধরা পড়লেও ক্ষতি হবে না। এছাড়াও ইলিশের প্রজনন মৌসুমের তারিখ নির্ধারণের কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে ভোলার জেলে ও মৎস্যজীবীদের রাখা উচিত বলেও মনে করেন তিনি।

গত বছর ভোলায় ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত। ২০২২-২৩ অর্থ বছরে ভোলা জেলায় ইলিশ উৎপাদন হয়েছে ১ লাখ ৯১ হাজার ৬৮৩ মেট্রিক টন। আর ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

মা ইলিশ শিকার করতে নারাজ ভোলার জেলেরা।।

আপডেট সময় : 12:03:54 pm, Thursday, 14 September 2023