Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

মানুষ ভোটের সিষ্টেমই ভুলে গেছে- খায়ের ভুঁইয়া

  • Reporter Name
  • আপডেট সময় : 04:20:35 pm, Sunday, 11 May 2025
  • 111 বার পড়া হয়েছে

মানুষ ভোটের সিষ্টেমই  ভুলে গেছে- খায়ের ভুঁইয়া

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি 
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন,গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি  ।ফলে কিভাবে সিল মারতে হয় কোথায় সিল মারতে হয় মানুষ তা ভুলে গেছে। গ্রামগঞ্জের মানুষ ভোট মারার সিস্টেমই ভুলে গেছে। কাকে ভোট দেবে, কোন জায়গায় দেবে সেটি তারা জানে না।
শনিবার (১০ মে) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা মজিবুল হক একডিমেতে ওয়ার্ড  পর্যায়ে বিএনপি নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন।
ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে নেতা নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিয়েছেন বিএনপির সদস্যরা।
তিনি বলেন,  তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের ক্ষেত্রে মূল প্রতিবন্ধকতা ছিল দেশের নির্বাচিত কোনো জনপ্রতিনিধি ছিল না। ৩১ দফার অন্যতম হচ্ছে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা। বিএনপি সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে। এজন্য ওয়ার্ড পর্যায়ে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করা হচ্ছে।
আবুল খায়ের ভুঁইয়া বলেন, তত্ত্বাবধায়ক সরকার দীর্ঘমেয়াদের জন্য নয়। তত্ত্ববধায়ক সরকার সুনির্দিষ্ট একটা সময়। তবে আমাদের সংবিধানে আছে তিন মাস। ড. মুহাম্মদ ইউনুস যদি ব্যর্থ হয়, তাহলে সেটি হবে আমাদের জন্য ব্যর্থ। আবার স্বৈরশাসকের পুনরাবৃত্তি ঘটতে পারে। অত্যন্ত সতর্কতার সঙ্গে ইউনুস সাহেবের সরকারকে আমরা বলেছি, যে সমস্ত সংস্কার করে অতিদ্রুত সময়ে নির্বাচন করা যায়, সে সমস্ত সংস্কার করে দ্রুত সময়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে তত্ত্ববধায়ক সরকার বিদায় নেওয়া উচিত। 
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিশোরগঞ্জ থেকে এসে ঢাকা বিমানবন্দর দিয়ে পালিয়েছে। এজন্য কিশোরগঞ্জের এসপিকে প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতি পালিয়ে যায়, তত্ত্ববধায়ক সরকার আছে, কিন্তু তারা জানে না। এর আগে বলেছে, তাদের কাছে ৬৩০ জনের মতো আশ্রয় চাইছে। তাদেরকেও এখন খুঁজে পাওয়া যায় না। কাউকে ইংল্যান্ডে, কাউকে কলকাতায় ও কাউকে আমেরিকায় দেখা যায়। তারা বাংলাদেশের বর্ডার কীভাবে ক্রস করলো? এরমধ্যে আওয়ামী লীগের বিগত স্বৈরাচারের দোসররা জড়িত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ ব্যাপারী, রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠু, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, রায়পুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, এমরান হোসেন প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

মানুষ ভোটের সিষ্টেমই ভুলে গেছে- খায়ের ভুঁইয়া

আপডেট সময় : 04:20:35 pm, Sunday, 11 May 2025