Dhaka , Friday, 28 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ দাউদপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা রাজনগরে এলজিইডির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু। রামগঞ্জে অভিমান করে তরুনীর আত্নহত্যা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সিলেটে গিয়ে ৩ রোহিঙ্গা আটক রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫টি পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার রূপগঞ্জের মুশরী-তেলিপাড়া-টানমুশরী সড়ক ধসে চলাচলের অনুপযোগী মধুপুরে জুমার নামাজ আদায় করলেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স দুর্গাপুরে নানা আয়োজনে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃক্ষ হত্যাকারীদের ছাড় নয়, ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি স্পিকারের অবৈধ বালু উত্তোলন: কলমাকান্দায় ৩৯ নৌকা জব্দ, এক ব্যক্তির কারাদণ্ড ভাঙা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই হেন্ট্রলি খাদে, অল্পের জন্য রক্ষা পেলো চালক। কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি আলী হোসেন, সম্পাদক আহসান হাবিব সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি টিন সার্টিফিকেট থাকলেও করমুক্ত সীমা? ঘরে বসে অনলাইনে জিরো রিটার্ন দাখিল করবেন যেভাবে সরাইল অরুয়াইলে জুনাইদ মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচনের তফশিল ও ভোট কবে, যা জানালেন সিইসি মির্জাবাড়ীর হাসিল গ্রামে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে মতবিনিময় সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান, শীর্ষ সন্ত্রাসী কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার; বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নরসিংদীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন আড়াইহাজারে এক রাতে ৭ টিউবওয়েল চুরি

মহেশখালীতে ভূয়া সমন্বয়কের মামলায় আসামী হলেন আন্দোলনকারী ছাত্র, বিএনপি নেতা সহ নিরীহ অনেকেই

  • Reporter Name
  • আপডেট সময় : 06:43:19 pm, Wednesday, 5 March 2025
  • 113 বার পড়া হয়েছে

মহেশখালীতে ভূয়া সমন্বয়কের মামলায় আসামী হলেন আন্দোলনকারী ছাত্র, বিএনপি নেতা সহ নিরীহ অনেকেই

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার মহেশখালীতে দায়েরকৃত একটি মামলা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ১৬ জুলাই, ২০২৪; সালে মহেশখালী বাবু দিঘীর পাড়ে ছাত্রদের উপর হামলার ঘটনায় উপস্থিত না থেকেও

ইয়াসীন আরফাত নামের এক ব্যক্তি নিজেকে সমন্বয়ক দাবি করে নিরীহ মানুষ, সাংবাদিক, বিএনপি-জামায়াতের কর্মীসহ ছাত্র আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

গত ৩ মার্চ মহেশখালী থানায় ১৫৩ জনের নামে এবং ৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী ইয়াসীনের বিরুদ্ধে শতাধিক প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

ভূয়া সমন্বয়কের মামলার আসামী আন্দোলনকারী, সাংবাদিক, শ্রমিকদলের নেতা ও বাদীর পাওনাদার। বাণিজ্য করার চেষ্টা বলে মত দিয়েছেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব সহ অনেকেই।

জানা যায়, মহেশখালীতে দায়েরকৃত মামলার বাদী ইয়াসীন আরফাতের বিরুদ্ধে শতাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। তার আপন বড় মামা লেদু কালারমারছড়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ছোট মামা শামসুল আলম, তারেক চেয়ারম্যানের আত্মীয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসীন কক্সবাজার এলও অফিসের দালালি করতেন এবং জেলা কৃষক লীগের
সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদের সিন্ডিকেটের সঙ্গে জড়িত। দৈনিক আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি মিজবাহ ইরান অভিযোগ করেন, ইয়াসীনের কাছে তিনি কয়েক লাখ টাকা পান। কিন্তু টাকা চাইতে গেলে ইয়াসীন নিজেকে সমন্বয়ক দাবি করে এবং জামায়াতের কর্মী পরিচয় দিয়ে টাকা দিতে অস্বীকার করেন।

মামলায় বিএনপি-জামায়াতের কর্মী, সাংবাদিক ও ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ নিরীহ ব্যক্তিদের আসামি করায় মহেশখালীসহ জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ছাত্র আন্দোলনের প্রকৃত সমন্বয়ক হাফেজ মো. শাহজাহানও এই মামলায় আসামি হয়েছেন। এছাড়াও, মহেশখালী শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল আজাদ, সাবেক ছাত্রদল নেতা ওসমান গণি, ব্যবসায়ী সুমন যিনি ইয়াসীন থেকে টাকা পাওনাদার, দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের জেলা, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রতিনিধি এরফান হোছাইনসহ অনেকে মামলায় আসামি হয়েছেন।

অভিযোগ উঠেছে, ছাত্র আন্দোলনে প্রকৃত হামলাকারী অনেকের নাম মামলায় আসেনি। যাদের মধ্যে কালারমারছড়ার রশিদ মেম্বারের ছেলে ছাত্রলীগ নেতা আরিফ, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোরশেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী অন্যতম।

বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারীর যোদ্ধা এডভোকেট গোলাম নুসরাত জানান, সুমন নামে যে ভদ্রলোককে আসামি করা হয়েছে ক্রমিক ৬০ নং, সে এই মামলার বাদির থেকে ২০ হাজার টাকা পায়। কক্সবাজার সাগরগাঁও হোটেলের সামনে আমি সহ আরো দুই জনের জিম্মায় ১ মাস সময় নিয়ে ছেড়ে দেয় দুনিয়ার লিলাখেলায় আজ পাওনাদার উল্টা ছাত্র আন্দোলনের মামলার
আসামী।

তিনি আরও বলেন, ১৬ জুলাইয়ের মহেশখালী বাবু দিঘীর পাড়ের ঘটনায় যারা উপস্থিত ছিলো না তারাও মামলার আসামী তন্মধ্যে সাংবাদিক এরফান, শ্রমিকদলের নেতা মোস্তাফা কামাল সহ আরও অনেকেই। এছাড়া যারা ঐ দিন ঘটনায় ছিলো তারা কেউ এই মামলা সম্পর্কে জানে না। এছাড়া যাদের এই মামলায় সাক্ষী দেখানো হয়েছে তারা কেউ এই মামলা সম্পর্কে জানে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসীন বিভিন্ন সময় জামায়াতের কর্মী পরিচয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে আসছে। এই মামলায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার পেছনেও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে অভিযোগ উঠেছে।

মামলার ১১৪ নম্বর আসামি মোস্তফা কামাল আজাদ বলেন, “ইয়াসীন একজন এলও অফিসের দালাল। আওয়ামী লীগের আমলে আওয়ামী নেতাদের সাথে সিন্ডিকেট করে বাণিজ্য করে আসছে। সে বিভিন্নভাবে মামলা থেকে বাদ দিতে সুবিধা নিতে চাইলে তাতে পাত্তা দিইনি।” তিনি আরও বলেন, “বিগত আমলে আওয়ামী সরকারের একাধিক রাজনৈতিক মামলার আসামি ছিলাম। এখন সেই আওয়ামী দোসরদের ছত্রছায়ায় বিভিন্ন পক্ষ থেকে টাকা নিয়ে আমাদের মতো বিএনপির সক্রিয় কর্মীদের মামলায় আসামি করা দুঃখজনক।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন

মহেশখালীতে ভূয়া সমন্বয়কের মামলায় আসামী হলেন আন্দোলনকারী ছাত্র, বিএনপি নেতা সহ নিরীহ অনেকেই

আপডেট সময় : 06:43:19 pm, Wednesday, 5 March 2025