Dhaka , Friday, 13 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র কথিত ইফতার মাহফিলের আড়ালে আওয়ামী সমাবেশ আয়োজনের অপচেষ্টা রোধ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান। রামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ১০ কেজির বদলে ৮ কেজি: রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ বেগমগঞ্জের গোপালপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে চাঁদাবাজির মামলার দুই আসামি গ্রেফতার আতঙ্কের সাম্রাজ্য ফারাজ করিম, মানবিকতার মুখোশে অভিযোগের পাহাড় চট্টগ্রামে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় থেকে প্রায় ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৮২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০৫ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম শ্রীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রামু গর্জনিয়ায় তাঁতীদলের আয়োজনে দোয়া ও মাহফিল ইফতার সম্পন্ন ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে দুর্গাপুর উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইন্ডিয়ান বলে দেশীয় শাড়ি-থ্রি-পিস বিক্রি হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে জরিমানা ধুলোবালিতে অতিষ্ঠ লালমনিরহাট: বায়ুদূষণ রোধে মাঠে নামলো ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটে অনলাইন জুয়াড়ি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ডিবির অভিযানে মোবাইল ও সিম জব্দ পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ: নারায়ণগঞ্জে র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ভারতীয় স্বর্ণকাতান শাড়ি ও মাদক উদ্ধার গুলির ভয় দেখিয়ে গারো পরিবারের বাড়ি ঘর ভাঙার অভিযোগ আর্থিক সহায়তা পেল ক্ষতিগ্রস্থ পরিবার পবিত্র রমজানে বাংলাদেশজুড়ে ১০ হাজার অসহায় পরিবারের পাশে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন সাভার আশুলিয়ায় দারুল ইহসান ট্রাস্টের ভু-সম্পত্তি ও মাদ্রাসা নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘাত, সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হলো নোয়াখালীতে বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম “আল আমিন শিশু একাডেমির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত” ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ

মহান বিজয় দিবস ঘিরে বশেমুরবিপ্রবিতে বিশেষ আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:15:24 pm, Tuesday, 13 December 2022
  • 151 বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস ঘিরে বশেমুরবিপ্রবিতে বিশেষ আলোচনা সভা

গোপালগঞ্জ।।

আসন্ন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুক্তিযুদ্ধের অনুচ্চারিত অধ্যায়: বীরাঙ্গনা প্রসঙ্গ’ শীর্ষক ওই সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ।

রোববার (১১ ডিসেম্বর) বশেমুরবিপ্রবির অ্যাকাডেমিক ভবনের ৫২৭ নম্বর কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বিনির্মাণে আমাদের মা-বোনদের ত্যাগের ইতিহাস সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। দেশকে উচ্চস্থানে নিয়ে যেতে দেশের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হবে। সেই সঙ্গে দেশের কাঠামো শক্তভাবে গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস চর্চা করতে হবে।

এ দিন সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধে নারী নির্যাতন ছিল পরিকল্পিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বীরাঙ্গনাদের অবদান অনস্বীকার্য। একই সময় তিনি সরকারের কাছে দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বীরাঙ্গনাদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান ও সামাজিক মর্যাদা প্রদানের আহ্বান জানান।

বশেমুরবিপ্রবির ইতিহাস বিভাগের সভাপতি সানজীদা পারভীনের সভাপতিত্বে আয়োজিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমজ, মানবিক অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা কানন গোমজ সভায় তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা যারা পতাকা উড়িয়ে যাচ্ছি, আমরা যদি মরে যাই, তোমরা এই পতাকা উড়িয়ে রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

মহান বিজয় দিবস ঘিরে বশেমুরবিপ্রবিতে বিশেষ আলোচনা সভা

আপডেট সময় : 06:15:24 pm, Tuesday, 13 December 2022