Dhaka , Tuesday, 24 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

মহানবী (সা:) অবমাননার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও সমাবেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:23:52 pm, Friday, 10 June 2022
  • 151 বার পড়া হয়েছে

মহানবী (সা:) অবমাননার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও সমাবেশ

আমিরুল হক, নীলফামারী ।।

ভারতের বিজেপির দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর সৈয়দপুর। এ ঘৃণ্য কাজের বিচার দাবীতে মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলিমরা।

শুক্রবার (১০ই জুন) বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃৃত্বে পৃথকভাবে আয়োজিত এই কর্মসূচীতে দলমত নির্বিশেষে সর্বস্তররের তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

শহরের পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাইস্কুল) মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ সৈয়দপুর উপজেলা শাখা এবং রেলওয়ে পুলিশ ক্লাবের সামনে (জিআরপি মোড়ে) আহলে সুন্নাত ওয়াল জামাত নীলফামারী সাংগঠনিক জেলা ও সৈয়দপুর উপজেলা শাখা আয়োজন করে।

পরে এই দুই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণ কেন্দ্র বঙ্গবন্ধু চত্বরে (পাঁচ মাথা মোড়) এবং সৈয়দপুর রেলওয়ে মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লি, ইমামসহ সাধারণ মুসলমানরা সমবেত হয়।

বঙ্গবন্ধু চত্বরের সমাবেশে বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন সৈয়দপুর উপজেলা শাখার সহ সভাপতি মুফতি মাসউদ রফিকী, ইসলামী আন্দোলন সৈয়দপুর উপজেলা সভাপতি মাওলানা সদর উদ্দীন, সাধারণ সম্পাদক হাফেজ নুরুল হুদা, সৈয়দপুর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মুতাসিম বিল্লাহ, সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু প্রমুখ।

আর রেলওয়ে মাঠের সমাবেশে বক্তব্য দেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাওলানা মিসবাহী, মাওলানা মইনুল ইসলাম আল কাদেরী, মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা খুরশিদ আলম, মাওলানা নাসিম মাজহারী, মাওলানা ইমরান হাবিব, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিটলার চৌধুরী ভুলু, সৈয়দপুর সাংগঠনিক জেলা যুবদলের সাধারণ সম্পাদক তারিক আজিজ প্রমুখ।

মিছিলে ‘বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ‘ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান, ইত্যাদি স্লোগান দেন সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা। এসময় লোকজন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান নরেন্দ্র মোদী, নেত্রী নুপুর শর্মা ও মিডিয়া প্রধান নাভিন কুমার জিন্দালের ছবিতে জুতো মারাসহ কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে প্রতিবাদ জানান।

সমাবেশে আগত বক্তারা দেন, রাসুল (সা.) কে নিয়ে মিথ্যাচার করেছেন বিজেপির দুই নেতা। এর প্রতিবাদে মুসলমানরা আজ জেগে উঠেছে সারা দুনিয়ায়। বিশ্বনবীকে নিয়ে কটূক্তি কোনোভাবে বরদাশত করা হবে না। সরকারের প্রতি আহ্বান থাকবে সরকারও এর প্রতিবাদ জানাবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেয় বিজেপি’র নেত্রী নূপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন বিজেপি’র দিল্লী শাখার মিডিয়া প্রধান নাভিন কুমার জিন্দাল।

এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভারতে ক্ষমতাসীন বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর অবমাননা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না বাংলাদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ। এ নিয়ে গত কয়েকদিন ধরে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে মহানবী (সা.) এর প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্টও দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

মহানবী (সা:) অবমাননার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময় : 11:23:52 pm, Friday, 10 June 2022