Dhaka , Saturday, 18 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, অভিযোগ করতে থানায় গেলে উল্টো আসামি করলেন ওসি 

  • Reporter Name
  • আপডেট সময় : 03:10:32 pm, Friday, 7 March 2025
  • 82 বার পড়া হয়েছে

মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, অভিযোগ করতে থানায় গেলে উল্টো আসামি করলেন ওসি 

শরীয়তপুর প্রতিনিধি  
শরীয়তপুরের জাজিরায় মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির
 শিকার  শিকার  শিকার এক নারী অভিযোগ করতে গেলে উল্টো আসামী করে হয়রানি করার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে।
বৃহস্পতিবার -০৬ মার্চ- সকালে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজী সলিমউদ্দিন মাদবর কান্দি গ্রামের বাসিন্দা আব্দুল ফকিরের স্ত্রী লতা বেগমের-২৮- সাথে পদ্মা সেতু দক্ষিণ থানায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভুক্তভোগী নারী লতা বেগমের স্বামী আব্দুল ফকিরের সাথে জমিজমা নিয়ে তার বড়ভাই কাদির ফকিরের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধায় কাদির ফকির ও আব্দুল ফকিরের পরিবারের সাথে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। পরে আহতরা সকলে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।
এরপর মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী লতা বেগম নিজের প্রয়োজনে হাসপাতাল থেকে বাড়ীতে আসলে মধ্যরাতে তার উপর আবারও আব্দুল ফকির ও তার পরিবারের লোকজন তাকে তার নিজ ঘরে বেধে আইম্মায়ে জাহেলিয়া যুগের কায়দায় ঐ নারীকে বেদম মারধর ও শ্লীলতাহানি
 করে। রাতেই খবর পেয়ে পুলিশ গিয়ে ঐ নারীকে উদ্ধার করে। পরে পুলিশের সাথেই তিনি অভিযোগ করতে থানায় যান। কিন্তু ঐ নারীর উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঐ নারীকে থানার একটি আলাদা রুমে আটকে রাখা হয়। নাখ মুখ ও শরীরে আঘাতের কথা জানালেও তাকে আর চিকিৎসা নিতে দেয়নি ওসি। বিষয়টি নিয়ে জানতে গণমাধ্যমকর্মীরা বুধবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানায় গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা নকিব আকরাম হোসেন তাতে অস্বীকৃতি জানায় এবং গণমাধ্যমকর্মীদের এই ঘটনার বিষয়ে সব ধরণের তথ্য প্রদান হতেও বিরত থাকেন। পরে প্রথমে অতিরিক্ত পুলিশ সুপার-নড়িয়া সার্কেল- আহসান হাবীব ও পরবর্তিতে জেলা পুলিশ সুপার মো: নজরুল ইসলামকে বিষয়টি অবগত করলেও ওসি আকরাম হোসেন গণমাধ্যমকর্মীদের ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলতে দেননি। সেসময় ঐ নারীর সঙ্গে থাকা মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়।
ভুক্তভোগী নারীর সঙ্গে দেখা করতে না দেয়ার কারন জানতে চাইলে ওসি আকরাম হোসেন একপর্যায়ে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে বাকবিতণ্ডায়ও জড়ান।
অনেক চেষ্টা আর অনুরোধ করে দুপুরের পরে কিছু সময়ের জন্য ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলা সম্ভব হয় গণমাধ্যমকর্মীদের। সেসময়ও ওসি আকরাম হোসেন সেই রুমে এসে ঐ নারীকে থামিয়ে দেয় আর গণমাধ্যমকর্মীদের বের হয়ে যেতে বলে। এতে ভয় পেয়ে ভুক্তভোগী নারী তার পুরো বক্তব্য দিতে পারেননি। তবে ঐ নারী জানিয়েছেন আমি ঘটনার বিষয়ে যেভাবে বলছি সেভাবে অভিযোগে লেখেনি। এবং তিনি যেন সত্যিটা না বলে, সত্যি বললে তার ভাই ও পরিবারের লোকজনদের মারধর করবে তাকে এই ধরনের হুমকি পুলিশের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। এরপরে বেলা ২ টার দিকে ওসি আকরাম হোসেন জানান ভুক্তভোগী নারীর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি একজন আসামী হিসেবে থানা হেফাজতে রয়েছেন।
লতা বেগমের কাছে থেকে গণমাধ্যমকর্মীদের বের হয়ে আসতে দেখেই ঐ নারীর স্বজনরা অভিযোগ করে বলেন, ওসি সাহেব টাকা খেয়ে নির্যাতনের শিকার নারীর পাশে না দাঁড়িয়ে উল্টো ঐ নারীর বিরুদ্ধে মামলা রুজু করেছেন।
মামলার বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা-ওসি- নকিব আকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি তখনও গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান এবং মামলা সংক্রান্ত তথ্য প্রদানে গড়িমসি শুরু করেন।
নির্যাতনের শিকার নারীকে কেন থানায় এনে উল্টো মামলার আসামী করা হলো জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বার বার বলতে থাকেন আপনাদের কাজ আপনারা করেন আমার কাজ আমি করবো। পরে বেলা ৩টার সময় ঐ নারীকে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো: নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি বিষয়টি খোঁজ নিয়েছি, সেখানে আসলে আত্মীয়-স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দুপক্ষই থানায় অভিযোগ করেছে তাই দুপক্ষের মামলা রুজু করা হয়েছে।” থানার ওসির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, অভিযোগ করতে থানায় গেলে উল্টো আসামি করলেন ওসি 

আপডেট সময় : 03:10:32 pm, Friday, 7 March 2025