Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে – নিহত (১)

  • Reporter Name
  • আপডেট সময় : 03:08:18 pm, Friday, 7 July 2023
  • 216 বার পড়া হয়েছে

নোয়াখালীতে মাদরাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর - মৃত্যু।।

স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলার বোরহানউদ্দিনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মানিক চন্দ্র শীল (৪০) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, দুর্ঘটনায় নিহত মানিকচন্দ্র শীল ঈদুল আযহা উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জের হাট বাজার সংলগ্ন এলাকায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে মানিক চন্দ্র শীল (৪০) এ দুর্ঘটনা শিকার হন । এ ঘটনায় আহত হয়েছেন মানিকের সাথে থাকা ভাগ্নে তন্ময় শীল (১৪)।

মানিক চন্দ্র শীল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের মৃত সওদা নন্দ শীলের ছেলে। তিনি লালমোহন বাজারে হিরো মোটরসাইকেলের একটি শো-রুমে চাকরি করতেন খবর পাওয়া গেছে এবং তার ভাগ্নে তন্ময় স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। মানিকের শ্বশুরবাড়ি তজুমদ্দিন উপজেলায়।

এসআই মানিক মিয়া দৈনিক আজকের পত্রিকা কে জানান , ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ির দাওয়াত খেতে ১ জুলাই মোটরসাইকেল যোগে তজুমদ্দিন উপজেলায় যান মানিক চন্দ্র শীল। সাথে তার ভাগ্নে তন্ময় ছিল। শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কুঞ্জের হাট বাজার সংলগ্নে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক চন্দ্র শিলের মৃত্যু হয় । গুরুতর আহত অবস্থায় তন্ময়কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মানিকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে – নিহত (১)

আপডেট সময় : 03:08:18 pm, Friday, 7 July 2023