Dhaka , Tuesday, 25 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ ৩জন গ্রেফতার মধুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে পুলিশের অভিযানে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার বিমানবন্দরে সংবর্ধনায় কাঁদলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরী রামগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রূপগঞ্জে পাঠাও কর্মীকে বেদম প্রহার করে টাকা লুট রূপগঞ্জে লোকালয়ের ময়লা আবর্জনার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন \ অবরোধ ও বিক্ষোভ টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি অনুমোদন, মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন সবুজে সাজবে কলমাকান্দা, টেকসই পরিবেশ গড়তে পুবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না- ডেপুটি স্পিকার ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ,হাজারো আদিবাসী শ্রমিক বেকার। পাগলা–জালকুড়ি সড়কে অটো ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ, যান চলাচল স্বাভাবিক আদালত পৃথকীকরণের প্রতিবাদে নারায়ণগঞ্জ আইনজীবীদের সংবাদ সম্মেলন হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাবে বিজেপির মিষ্টিমুখ রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মীরগঞ্জে অবৈধ সার মজুত, খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল

ভারত বাংলাদেশ থেকে লাথি খেয়ে চলে গেছে বাকা চোখে তাকালে চোখ তুলে ফেলব- ইসহাক খন্দকার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:53:20 am, Saturday, 21 December 2024
  • 140 বার পড়া হয়েছে

ভারত বাংলাদেশ থেকে লাথি খেয়ে চলে গেছে বাকা চোখে তাকালে চোখ তুলে ফেলব- ইসহাক খন্দকার।।

নোয়াখালী প্রতিনিধি।।

সংবিধান থাকলে সরকার নেই- সরকার থাকলে সংবিধান নেই বলে মন্তব্য করেছেন,জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। তিনি বলেন- যখন দাবি উঠেছিল ফ্যাসিস্ট চুপ্পুকে তার পদ থেকে সরাতে হবে। তখন আমাদের বন্ধুরা আফসোস করে বলেছিলেন- সংবিধান লঙ্গন হবে। আমি জিজ্ঞাসা করি সংবিধান কি এখন আছে। সংবিধান থাকলে সরকার নেই- সরকার থাকলে সংবিধান নেই। তোমরা কিসের সংবিধানের কথা বলছ। এই সংবিধান দিয়ে ফ্যাস্টিট হাসিনা এই দেশের মানুষকে হত্যা করেছে।      

শুক্রবার -২০ ডিসেম্বর- রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সম্মেলনে পিএল একাডেমি বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন- আমরা ভারতকে অনুরোধ করব তারা যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন চিন্তা ভাবনা না করে-তারা যেন চোখ তুলে না তাকায়। ভারতের চোখ খুলে ফেলব- তোমরা যদি আবার বাংলাদেশের ওপর আঘাত কর। বাংলাদেশের দিকে ভারতের বাকা দৃষ্টিতে তাকালে সে চোখ তুলে ফেলা হবে।  

ইসহাক অভিযোগ করে বলেন- ভারতের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সু-সম্পর্ক নেই। তাদের পাশের রাষ্ট্র পাকিস্তান-আফগানিস্তান-চীন- মিয়ানমার এমনকি হিন্দু রাষ্ট্র নেপালের সঙ্গেও সুসম্পর্ক নেই। পার্শ্ববর্তী ছোট দেশ মালদ্বীপ থেকেও তাদেরকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। ভারত বাংলাদেশ থেকে লাথি খেয়ে চলে গেছে আর ফিরে আসার সুযোগ নেই।  

তিনি বলেন- কিছু দিন আগে চট করে হাসিনা নাকি বাংলাদেশে আসবে। আমরা তোমার জন্য অপেক্ষা করছি। দুই হাজার ছাত্র- জনতা হত্যা- ৩৫ হাজার গুলিবিদ্ধ আহতের বিচার হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখেই হবে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী- হেমলেট বাহিনী ছাত্রলীগকে অনেক অপকর্মের কারণে নিষিদ্ধ করা হয়েছে। একই ধরনের অনেক অপরাধের জন্য আওয়ামী লীগ- যুবলীগ- শ্রমিক লীগসহ সব লীগকে নিষিদ্ধের দাবী উঠেছিল ১৮ কোটি মানুষের পক্ষ থেকে। কিন্তু আমাদের বন্ধুরা প্রশ্ন তুলেছে- কাদের সঙ্গে আলোচনা করে নিষিদ্ধ করা হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন- তোমরা কারা? কাদের সঙ্গে আলোচনা করবে? শহীদ পরিবারের মা- বাবাদের সাথে আলোচনা করেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল।

সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মু.ইকবাল হোসাইনের সঞ্চালনায় সম্মেলেনে আরও বক্তব্য রাখেন, জেলা জামাতের সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামাতের আমীর বেলায়েত হোসেন ও উপজেলা জামাতের সেক্রেটারী মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়েতের সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন,উপজেলা জামাতের সহকারী সেক্রেটারী মহিন উদ্দিন- অফিস সম্পাদক গোলাম কবির ফয়সাল প্রমূখ। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভবনের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করুন: দুর্গাপুরের শিক্ষকদের প্রতি ডেপুটি স্পিকার

ভারত বাংলাদেশ থেকে লাথি খেয়ে চলে গেছে বাকা চোখে তাকালে চোখ তুলে ফেলব- ইসহাক খন্দকার।।

আপডেট সময় : 07:53:20 am, Saturday, 21 December 2024