Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার সদর উপজেলার নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা রামগঞ্জের চার সাংবাদিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:08:25 pm, Sunday, 3 November 2024
  • 120 বার পড়া হয়েছে

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা রামগঞ্জের চার সাংবাদিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।। 
  
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার চার সাংবাদিককে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার -৩ নভেম্বর- দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
আদালতের জিআরও -জেনারেল রেজিস্ট্রার অফিসার- ও কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক -এএসআই- আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এতে আদালত দুই দিনের জন্য অভিযুক্তদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান- যায় যায় দিনের বেলায়েত হোসেন- সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন। তারা রামগঞ্জ উপজেলা প্রতিনিধি।
এদিকে রামগঞ্জ প্রেস ক্লাবের জ্যেষ্ঠ চার সাংবাদিকের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার -২ নভেম্বর- সকালে প্রতিবাদ সভা করা হয়েছে। রামগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিকরা ওই সভা করেন।
সভায় রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরসহ সাংবাদিকরা জানান- ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তথ্য সংগ্রহের জন্য রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান চার সাংবাদিক। ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক বিবি রাহিমা প্রশিক্ষণে থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন ইকবাল। তবে তিনি কোনো তথ্য না দিয়ে সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ করেন। সাংবাদিকরা তথ্য না পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ভিডিওচিত্র ধারণ করে চলে আসেন। পরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে ইকবাল আত্মহত্যা করেন। আত্মহত্যার পেছনের প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে জোরালো দাবি জানিয়েছেন তারা।বাদীর আইনজীবী হাছিবুর রহমান বলেন- আমরা অভিযুক্তদের ৭ দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত বিষয়টি আমলে নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত পাঁচতলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিলে পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার মোস্তফা তারেক ইকবালের মৃত্যু হয়। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে। এদিকে মোস্তফার মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে সোমবার ২৮ অক্টোবর তার স্ত্রী শারমিন আক্তার রিমু বাদী হয়ে চার সাংবাদিকের নামে মামলা করেন। ঘটনার দিন বিকেলেই পুলিশ অভিযুক্তদের আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা রামগঞ্জের চার সাংবাদিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ।।

আপডেট সময় : 02:08:25 pm, Sunday, 3 November 2024