Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বৃহত্তম চট্টগ্রাম সমিতি গাজীপুর এর মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত 

  • Reporter Name
  • আপডেট সময় : 04:51:31 pm, Friday, 14 February 2025
  • 302 বার পড়া হয়েছে

বৃহত্তম চট্টগ্রাম সমিতি গাজীপুর এর মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত 

উৎপল রক্ষিত,গাজীপুর প্রতিনিধি
 
গাজীপুরে বসবাসরত বৃহত্তম চট্টগ্রামের অধিবাসীদের সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর  মেজবান ও মিলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার  পিরুজালী সরকার পাড়ায় অবস্থিত আদুরী কুঞ্জে  শুক্রবার দিনব্যাপী এই মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সমিতির সকল সদস্যরা তাদের পরিবারের সদস্য ও ছেলে মেয়েদেরকে নিয়ে  এই  মেজবান ও মিলন মেলায় অংশগ্রহণ করেন। সমিতির সদস্য ছাড়াও চট্টগ্রামের অধিবাসী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের  অনেক কর্মকর্তা ও দেশের অনেক শীর্ষ ব্যবসায়ীরা  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। 
দিনব্যাপী এ মেজবান ও মিলনমেলায় সকালে বিভিন্ন ইভেন্টে সদস্যদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এছাড়াও নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবার পরিবেশন করা হয়। 
খাবারের পর অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আলি নেওয়াজ এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আ হ ম কামরুজ্জামান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসাইন, সহ-সভাপতি মোঃ  নাজিম উদ্দিন ও মোঃ  জসিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এছাড়াও সমিতির উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান এম শাহাদাত হোসেন সোহেল, সদস্য সচিব এম এ তাহের, সদস্য সরওয়ার জামান, আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে  র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রামের আঞ্চলিক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এছাড়াও মেজবান ও মিলনমেলা উপলক্ষে চট্টলা ২০২৫ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এতে অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ  মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডাঃ এ এম পারভেজ রহিম শুভেচ্ছা জানিয়ে বাণী প্রদান করেন।
চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকগন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু।

বৃহত্তম চট্টগ্রাম সমিতি গাজীপুর এর মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত 

আপডেট সময় : 04:51:31 pm, Friday, 14 February 2025