Dhaka , Wednesday, 25 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত রামগঞ্জে মাদক প্রতিরোধে মিনি ম্যারাথন ও ঈদ আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলন বন্ধে ইউএনও’র কাছে অভিযোগ মধুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই লাঙ্গলবন্দ স্নানোৎসব উপলক্ষে প্রস্তুতি পরিদর্শনে ডিসি ও প্রশাসন “মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণ করা আমাদের দায়িত্ব:- মেয়র ডা. শাহাদাত হোসেন যে জাতি তার ইতিহাস ভুলে যায়, সে জাতির অস্তিত্ব টিকে থাকতে পারে না—সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময় পাইকগাছায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নের সম্ভাবনা শীর্ষক সভায় ত্রাণমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ১: ইয়াবা ও বিপুল পরিমাণ সিরাপ জব্দ চট্টগ্রাম প্রেস ক্লাবেও ষড়যন্ত্রের ছায়া:- গিয়াস কাদের চৌধুরী ঈদের ছুটিতে তীর্থস্থানে সনাতনীদের ঢল: ভক্তি, বিশ্বাস ও পূণ্যলাভের মহামিলন চন্দনাইশ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দাশ জাজিরায় ঈদের দিনেও দায়ীত্বে, রোগীদের মুখে হাসি ফোটাচ্ছেন দুই চিকিৎসক টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে….ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ৬ মাসের মধ্যে ভূমি অফিসের দুর্নীতি ‘ওয়ান ডিজিটে’ নামিয়ে আনার প্রত্যয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামকে বাসযোগ্য নগরে পরিণত করতে কাজ করছি আসুন সম্প্রীতি ও মানবিকতার সমাজ গড়ে তুলতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই:- ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরুন, দুর্গাপুর প্রেসক্লাব এর রজতজয়ন্তীতে ডেপুটি স্পিকার রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা ওসমানকে এলোপাতাড়ি গুলি, মা-ছেলে গুলিবিদ্ধ লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ১ জন নিহত সিন্দুরমতি দিঘিকে দেশের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থানে রূপান্তরের নানা পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী মৌলভীবাজারে পৌর ঈদগাহে তিন জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন এমপি এম নাসের রহমান সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি: নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট  কয়রায় মানবসম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় বিশ্ব পানি দিবস পালিত; ওয়াটার সেফটি প্ল্যান নিয়ে আলোচনা পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস পালিত

বীরগঞ্জে ভুট্টা চুরির মিথ্যা অপরাধে এক প্রতিবন্ধী পাগল কে হত্যা করা হয়েছে। 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:10:27 pm, Monday, 16 May 2022
  • 158 বার পড়া হয়েছে

বীরগঞ্জে ভুট্টা চুরির মিথ্যা অপরাধে এক প্রতিবন্ধী পাগল কে হত্যা করা হয়েছে। 

দিনাজপুর প্রতিনিধি।।
  দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নে ভুট্টা চুরির অপরাধে এক প্রতিবন্ধী পাগল কে হত্যার বিচারের দাবীতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। আপোষের নামে টালবাহানা করে কালক্ষেপণ করছে  জনপ্রতিনিধি ও স্থানীয় নেতারা। 
নিহত প্রতিবন্ধী পাগল যুবক উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের মৃত আব্দুর রফিক এর পুত্র নজরুল ইসলাম (৪০)।
সরেজমিনে জানা গেছে, ১৩ মে শুক্রবার সকাল ১১ টার দিকে প্রতিবন্ধী পাগল যুবক নজরুল ইসলাম পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় মানুষের ভুট্টা ক্ষেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাড়ী ফেরার পথে তাতিপাড়া আমবাগান সংলগ্নে একই এলাকার আব্দুল হানিফার পুত্র ইয়াসিনের ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে আসার সময় মিথ্যা ভুট্টা চুরির অপরাধে প্রতিবন্ধী পাগল যুবক নজরুল ইসলামকে মারধর শুরু করে। 
মারের অত্যাচার সইতে না পেরে নজরুল পাগল বাড়িতে এসে লুকিয়ে পড়লে ইয়াসিন বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যায়। 
নজরুল ইসলামের বিধবা মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ী বাজারের পল্লী চিকিৎসকের কাছ হতে চিকিৎসার ব্যবস্থা করে। 
পরে ১৫ মে রবিবার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করে। 
সোমবার সকাল ৮ টায় আহত নজরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 
প্রতিবন্ধী পাগল যুবক নজরুল ইসলামের মৃতদেহ একই দিন দুপুরে ঝাড়বাড়িতে আনা হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। 
এসময় ইয়াসিনের ফাঁসির দাবিতে ঝাড়বাড়ী বাজারে অবরোধ সৃষ্টি করে উত্তেজিত জনতা। 
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার, এসআই তাইজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয় মামলা করার সিদ্ধান্তে উত্তেজিত জনতাকে শান্ত করলে ২ ঘন্টা পর অবরোধ তুলে নেয় জনতা। 
এসময় আবু তালেব ও তার স্ত্রী নাজমা জানায়, নজরুলকে মারার পূর্বে ইয়াসিন তাদের সাথেও ছাগলে ভুট্টা খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি করে। তাদের সামনেই নজরুলকে মারধর করে। 
ঘটনাস্থলে মৃত মালেক দাফাদারের পুত্র আব্দুল মান্নান জানায়, শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির মামাতো ভাই ঘাতক ইয়াসিন আলীর পক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা আপোশের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছে। মৃতর আত্মীয়রা আইনগত ভাবে সঠিক বিচার পায় তার কামনা করেন। 
ওসি সুব্রত কুমার সরকার জানায়, মৃতদেহ থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে প্ররনের জন্য। 
মৃতর অভিভাবকেরা লিখিত অভিযোগ দিলেই মামলা রুজু করা হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লাখো পর্যটকে টইটম্বুর কক্সবাজার সমুদ্রসৈকত

বীরগঞ্জে ভুট্টা চুরির মিথ্যা অপরাধে এক প্রতিবন্ধী পাগল কে হত্যা করা হয়েছে। 

আপডেট সময় : 07:10:27 pm, Monday, 16 May 2022