Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

বিশ্বকাপের মঞ্চ প্রস্তুতিতে সিলেটে আইসিসির নিবিড় নজর

  • Reporter Name
  • আপডেট সময় : 12:39:20 pm, Sunday, 4 October 2026
  • 58 বার পড়া হয়েছে

জনি কান্ত শর্মা, স্পোর্টস রিপোর্টার,

বিশ্বকাপের উত্তাপ ছড়ানোর আগেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতির সূক্ষ্ম হিসাব-নিকাশ। ২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে মাঠের ঘাস থেকে গ্যালারি, স্ট্যান্ডের নামফলক থেকে শুরু করে স্টেডিয়ামের নানা অবকাঠামো খুঁটিয়ে দেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল।

বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি সরেজমিনে দেখতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসে প্রতিনিধি দলটি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান পিচ কিউরেটর ও হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। স্টেডিয়ামের প্রতিটি জায়গা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা।

২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নেপালে। এখনো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বছরের মাঝামাঝি সময়ে বসতে এই বড় আসর। বাংলাদেশ পর্বের ম্যাচ চট্টগ্রাম ও সিলেটে আয়োজনের কথা রয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই সিলেটে আইসিসির এই নিবিড় পর্যবেক্ষণ।

পরিদর্শনে শুধু মূল মাঠ কিংবা পিচের মান যাচাইয়েই সীমাবদ্ধ থাকেনি প্রতিনিধি দল। স্টেডিয়ামের গ্যালারি, দর্শকসুবিধা, বিভিন্ন স্ট্যান্ড এবং সেগুলোর নাম লেখা থেকে শুরু করে সামগ্রিক অবকাঠামোর নানা দিক তারা খুঁটিয়ে দেখেছেন। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আয়োজনের জন্য সিলেট কতটা প্রস্তুত তারই যেন একেকটি অংশের উত্তর খুঁজে নিয়েছে প্রতিনিধি দলের এই সরেজমিন পরিদর্শন।

সবুজ মাঠে ভবিষ্যতের তারকাদের লড়াই শুরুর আগে তাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির আয়না দেখার পালা। আইসিসির এই পরিদর্শন সেই প্রস্তুতিকে আরও গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে এসেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

বিশ্বকাপের মঞ্চ প্রস্তুতিতে সিলেটে আইসিসির নিবিড় নজর

আপডেট সময় : 12:39:20 pm, Sunday, 4 October 2026