Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য মেহনতি মানুষের পাশে প্রধানমন্ত্রী, চট্টগ্রামে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন ডা. শাহাদাত রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবা চট্টগ্রামের নতুন ডিআইজি মনিরুজ্জামান, সিএমপি’র নতুন কমিশনার শওকত আলী বুড়িমারী স্থলবন্দরে ১১ দিনের বিরতি: বন্ধ থাকছে আমদানি-রপ্তানি স্বপ্ন কেড়ে নিল ঘাতক ট্রাক: পাটগ্রামে একই পরিবারের তিন সদস্যের করুণ মৃত্যু বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য রমজানের উপহার পাঠালেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চন্দনাইশে ফসলি জমির টপসয়েল কাটায় প্রশাসনের অভিযান: এসকেভেটর জব্দ নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন সিএমপি কমিশনার পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু ॥ খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি রামগঞ্জের ‎ভাটরা ইউনিয়ন পরিষদে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুলে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:24:02 pm, Monday, 13 January 2025
  • 126 বার পড়া হয়েছে

বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন।।

শেরপুর প্রতিনিধি।।

বিশিষ্ট আলোকচিত্রী- সাংবাদিক-কবি- লেখক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনি পরিবেশ বিষয়ক ২০২৪ সালের বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন। সেই সাথে বর্তমান সংকটময় বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশে প্রকৃতি মাতার সবচেয়ে অবিশ্বাস্য এবং হুমকির সম্মুখীন স্থান এবং প্রজাতি রক্ষায় উদার অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে (মনি) সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
সোমবার ঢাকার ধানমন্ডিতে নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ -এন.এস.এস.বি- এর উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান ভঁূইয়া মুগনিউর রহমান মনি’র হাতে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার ডিরেক্টর ক্যাপ্টেন কাওছার মোস্তফা, সেক্রেটারী জেনারেল সোহান সাইয়্যিদ, ডোনার মেম্বার সালমান বিন সুলতান, লাইফ মেম্বার ডা. মো. নিহাল রহমান- সাংবাদিক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কে. এম. এ. হাসনাত- তিমু হোসেন প্রমুখ।

মুগনিউর রহমান মনি শেরপুর বার্ড ক্লাব, সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার্ এন্ড এন্ভাইরন্মেন্ট্ -শাইন্- সহ বিভিন্ন প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ এবং প্রকৃতি সুরক্ষায় আড়াই যুগেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন। নেচার এবং ওয়াইল্ড লাইফের প্রেমে পড়ে এসবের ছবি তুলছেন সেই ১৯৮৮ সাল থেকে এবং এর উপর পাঠ নিচ্ছেন প্রতিনিয়ত। তিনি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে জড়িত থেকে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি এবং পরিবেশ রক্ষা, উন্নয়ন ও গবেষণা কাজ করে চলেছেন। মনি শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ—সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন সমাজ—সেবামূলক কাজ করে যাচ্ছেন।
মুগনিউর রহমান মনি সাংবাদিকদের বলেন, সম্মাননা বা পুরস্কার প্রাপ্তি সবার জন্যই আনন্দের। এ প্রাপ্তিতে বন্যপ্রাণী- পাখি- প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার কাজে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। সবার সহযোগিতায় সাধ্যমতো এর ধারাবাহিকতা রক্ষার কাজটি করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ (এন.এস.এস.বি) এর চেয়ারম্যান মিজানুর রহমান ভঁূইয়া বলেন, নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ -এন.এস.এস.বি- ১৯৯৬ সালের ৩০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গবেষণা, তথ্য সংগ্রহ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রকৃতিতে গাছ, ফুল, পাখির অবদানসহ গাছ চেনানো, ফটোগ্রাফি কর্মশালা, ‘নেচার স্টাডি ডাইজেস্ট’সহ বিষয় ভিত্তিক বিভিন্ন প্রকাশনা- বার্ষিক সেমিনার- পুরস্কার প্রদানসহ এন.এস.এস.বি নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
তিনি আরও বলেন, বিশিষ্ট আলোকচিত্রী, সাংবাদিক, কবি, লেখক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনিকে ২০২৪ এ আমরা পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার হিসেবে পুরস্কৃত করলাম। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর

বিশিষ্ট আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন।।

আপডেট সময় : 06:24:02 pm, Monday, 13 January 2025