Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

বিদ্যালয়ের বারান্দায় বৃদ্ধকে ইটের আঘাতে হত্যা, আসামী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:43:46 pm, Tuesday, 11 March 2025
  • 175 বার পড়া হয়েছে

বিদ্যালয়ের বারান্দায় বৃদ্ধকে ইটের আঘাতে হত্যা, আসামী গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় একটি বিদ্যালয়ের বারান্দা থেকে অজ্ঞাত এক বৃদ্ধকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনায় তদন্ত চালিয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মোহাম্মদ দুলাল আকন্দ। 

মঙ্গলবার -১১ মার্চ- সকালে হত্যাকারী রইচ উদ্দিন -৫২-কে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে জাজিরা থানা পুলিশ। 

এর আগে গত ৭ মার্চ সকালে উপজেলার পালেরচর ইউনিয়নের পালেরচর হাট ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় কম্বলে মোড়ানো এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে স্থানীয় শিশুরা। প্রথমে তারা মনে করেছিল ব্যক্তি ঘুমিয়ে আছেন। তবে বিকেলে এসে একই অবস্থায় দেখতে পেয়ে তারা সন্দেহ করে। কাছে গিয়ে মরদেহের পাশে রক্তের দাগ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মরদেহ উদ্ধারের পর পুলিশ ঘটনাস্থলে পাওয়া একটি মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ৯ মার্চ টাঙ্গাইলের কালিহাতি এলাকা থেকে হত্যাকারী রইচ উদ্দিন -৫২- কে র‍্যাবের একটি টিম গ্রেফতার করে।  এরপর ১০ মার্চ গ্রেফতার রইচ উদ্দিনকে জাজিরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার রইচ উদ্দিন কুড়িগ্রামের রৌমারি থানার সাইফ আলীর ছেলে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ -ওসি- মোহাম্মদ দুলাল আকন্দ  জানান, গ্রেফতার রইচ উদ্দিন ও নিহত দিপু উভয়েই দিনমজুর ছিলেন। তারা শরীয়তপুরের নড়িয়া এলাকায় কাজের সূত্রে পরিচিত হন এবং তাদের মধ্যে টাকা-পয়সা লেনদেন চলত। মূলত টাকা নিয়ে বিরোধের জেরেই ইট দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা রইচ উদ্দিন স্বীকার করেছেন। 

তিনি আরোও বলেন, হত্যার পরে মরদেহটি কম্বল দিয়ে মুড়িয়ে রেখে পালিয়ে যায় ঘাতক রইচ উদ্দিন। এরপর তথ্য প্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইল থেকে আইন-শৃঙ্ক্ষলা বাহিনী তাকে গ্রেফতার করে জাজিরা থানা পুলিশকে অবহিত করলে আমরা তাকে পুলিশ হেফজতে নেই। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে হত্যাকারীর স্বীকারোক্তির ভিত্তিতে নিহত ব্যক্তির নাম দিপু বলে জানা গেছে। তবে তার বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

বিদ্যালয়ের বারান্দায় বৃদ্ধকে ইটের আঘাতে হত্যা, আসামী গ্রেফতার

আপডেট সময় : 06:43:46 pm, Tuesday, 11 March 2025