
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি হলো সন্ত্রাসী দল ও জামায়াত শিবির যুদ্ধাপরাধীদের দল। নিরীহ মানুষ মেরে ক্ষমতায় আসা যায় না। তাদের কথা সাধারণ মানুষ শুনে না। তাদের নিজেদের কিছু লোক আছে তারাই নাচানাচি করে। এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে, আমি দয়া মমতা করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি”। হরতাল ও অবরোধের নামে চোরাগোপ্তা মানুষ মেরে সরকার হটানো যায় না। নরসিংদী জেলা আওয়ামীলীগ আয়োজিত নরসিংদী মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এক জনসভায় এসব কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া ২০০৭ সালে মুছলেখা দিয়েছিলো কখনও রাজনীতি করবে না। এখন চোরের মতো মোবাইলে বার্তা দেয়।
লন্ডন গিয়ে বসে আছে, এতো টাকা কোথায় পায় সে, এতিমের টাকা আত্মসাৎ করেছে, অস্ত্র ব্যবসায়ী – চোরাকারবারি, মানি লন্ডারী এর সাথে জড়িত৷
সে লন্ডনে বসে বাংলাদেশে বাসে আগুন জ্বালাতে বলে। এগুলো বাংলাদেশ মানুষ কখনও মেনে নিবে না। কঠিন ভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ জনগণের কল্যাণের স্বার্থে সবকিছু করতে রাজি। জনগণের জানলামের ক্ষতি আর বরদ্দাস্ত করা হবে না। জনগণ ভোটের মাধ্যমে বিএনপি জামায়াতকে সঠিক বিচার করবে”।
, ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী জেলার আরো ১০ টি নবনির্মিত ও সমাপ্ত প্রকল্পের শুভ উদ্বোধন করেন। দীর্ঘ ১৯ বছর পর নরসিংদীতে আগমন উপলক্ষে মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় দলীয় নেতাকর্মীদের ঢল নামে।
এসময় আরো উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।
প্রধানমন্ত্রী আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বার্ষিক পরীক্ষা নভেম্বর মাসে দেয়া হয়েছে। বিএনপি কোমলমতি পরীক্ষার্থীদের কথা চিন্তা না করে অবরোধ দিয়ে গাড়ি পুড়িয়ে মানুষ মারছে।

























