
উৎপল রক্ষিত,
গাজীপুর ১ আসনে বিএনপির রাজনীতিতে এবার দৃশ্যমান ব্যতিক্রম ধর্মী উদ্যেগ দেখা দেখা দিয়েছে। মাঠ পর্যায়ে গণসংযোগ, জনসভা ও সাধারন নির্বাচনী প্রচারনায় আলাদা গতি দিয়েছে। নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন মেয়র মজিবুর রহমানের সহধর্মিণী আজমেরী রহমান মুন্নী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গাজীপুর-১ আসনের কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের বাথানিয়া চালা বটতলা এলাকায় রবিবার রাতেবিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমানের নির্বাচনী উঠান বৈঠক রবিবার অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে
বিএনপি প্রার্থী মেয়র মজিবর রহমানের সহধর্মিণী আজমেরী রহমান মুন্নী
বলেন, “আমরা সবাই মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করতে চাই। মেয়র মজিবুর রহমান দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন । তিনি একজন সৎ ও জনবান্ধব মানুষ। আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন। কালিয়াকৈরের যোগাযোগ ব্যবস্হা, চিকিৎসা সেবা, শিক্ষা, বেকারত্ব দূরীকরণ ও মাদকমুক্ত কালিয়াকৈর গড়ে তুলব। মেয়র মজিবুর রহমানের সহধর্মিণী হিসেবে আমি আপনাদের কাছে এই উন্নয়নের অঙ্গীকার করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন, প্রধান অতিথির সফরসঙ্গী সুলতানা ইব্রাহিম, চাবাগান ছাইয়েদুল আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফিকুর রহমান, বোয়ালী ইউনিয়ন যুবদলের সভাপতি ফজলুল হক মিলন, বাহার উদ্দিন মেম্বার, সাবেক মেম্বার আমজাদ হোসেন ও সংরক্ষিত মহিলা মেম্বার তাহমিনা আক্তার।
এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন বিনোদ চন্দ্র সরকার। উঠান বৈঠক সঞ্চালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রিপন আল হাসান।
বক্তারা সবাই আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেয়র মজিবর রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
























