Dhaka , Friday, 6 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির রোনালদোকে বিশেষ সংবর্ধনা দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা আবু হাসান নাহিয়ান ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন এনসিপিকে কড়া বার্তা সামান্তা শারমিনের নেত্রকোণায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ লাখ টাকার ফেনসিডিলসহ আটক ১ অক্টোবরজুড়ে পাইকগাছা থানা পুলিশের অভিযান: ৪৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত শিল্পায়নে অবকাঠামো গড়বে সরকার: প্রধানমন্ত্রী জ্যাঙ্গুর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ২৩৫ সাবেক ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কক্সবাজারের সাহিত্য ও গবেষণা পরিষদের নেতারা রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন ফেনীর মহিপাল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম শ্রীপুরে এমপি মনোয়ার হোসেন খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত মধুপুরে পুলিশের পৃথক দুই অভিযানে ১৪৩ লিটার চোলাইমদ ও ৯০ লিটার উপকরণ উদ্ধার,গ্রেফতার- ৪ মধুপুরে মাদ্রাসার হেফজখানায় ১১ বছরের ছাত্রের হাত কাটা, রহস্য নিয়ে উদ্বেগ! কালিয়াকৈরে অঙ্গীভূত আনসারের সমাপনী কুচকাওয়াজ, পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকের দীঘিনালায় মহিলা মাদ্রাসার ১০ বছর পূর্তি উদ্‌যাপন ২৩ নভেম্বর, থাকছে পুনর্মিলনী ও হাফেজাদের সংবর্ধনা হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ প্রতিদিন জনভোগান্তি: পরিত্যক্ত সুইমিংপুল ঘীরে বিষাক্ত হচ্ছে জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আশপাশের পরিবেশ সকালের ধাক্কা সামলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লড়াই তাসকিন-হাসানের ইনসুইংয়ে শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ কোলকাতায় কয়লার বিস্ফোরণে ছাদ ভেদ করে মহিলার মাথায় পাথর, স্তব্ধ বোনজেমারি ওসিপি রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:02:34 pm, Monday, 9 February 2026
  • 125 বার পড়া হয়েছে

এন. রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন, দ. হাশিমপুর ভান্ডারী পাড়া এইচ.এম.কে.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী গবেষক ও সমাজসেবক আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের।

তিনি এর আগে ১৯৯৮ ও ২০১৭ সালে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” হিসেবে সম্মাননা লাভ করেন। এছাড়া ২০২৩ সালে “শ্রেষ্ঠ অধ্যক্ষ” নির্বাচিত হয়ে ঢাকা পল্টন টাওয়ারস্থ ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় বিচারপতি এস.এম. মজিবুর রহমান এর নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন।

তিনি ২৫ টিরও অধিক গ্রন্থ সম্পাদনা করেছেন। তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ “চন্দনাইশের আউলিয়া কেরাম ও উলামা-মশায়েখ” বইটি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে। তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে (নায়েম) প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণও গ্রহণ করেছেন।
মাদ্রাসা  প্রধান সংসদ প্রতিষ্ঠা  ও শিক্ষায় অবদান- সংসদের সদস্য ও বর্তমানে মহাসচিবের গুরু  দায়িত্ব  পালন করছেন।  ফাজিল কে “ডিগ্রী”  ও কামিলকে “মাস্টার্সে’র” মান, ইবতেদায়ীকে  প্রাইমারী’র মত  সুযোগ প্রদান সহ বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করন বিষয়ে চট্টগ্রামে সর্বপ্রথম দাবী উত্থাপন ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন।- নিউজ (দৈনিক কর্ণফুলী  ৩/১০/১৯৯৭)

শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সরকারী করনে প্রধান ভুমিকা- দাখিল মাদ্রাসা-৮টি, ইবতেদায়ী মাদ্রাসা-৫টি, এতিমখানা ও হেফজখানা-৭টি। শিক্ষা ও গবষেণায় তাঁর অবদান অনস্বীর্কায।

সাংবাদিকতা- তিনি সাংবাদিকতা শুরু করেন দৈনিক আজাদ, দৈনিক দেশ, দৈনিক ইনকিলাব, বর্তমানে দৈনিক সংগ্রাম, দৈনিক ভোরের ডাক, দি-ডেইলি ট্রাইব্যুনালে কর্মরত রয়েছেন। তিনি চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চন্দনাইশ শাখা প্রতিষ্ঠা এবং সাংবাদিক সমিতি’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি “চন্দনাইশ প্রেস ক্লাব স্মরণিকা” ও বাংলাদেশ সাংবাদিক সমিতি’র “টেলিফোন গাইড” প্রকাশ করেন। প্রেস ইন্সটিটিউটে তার জীবনী প্রকাশ করা হয়। তিনি সাংবাদিকতায় পি.আই.বি’র প্রশিক্ষণ ও রাজধানীসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করেন।

মানবাধিকার- চন্দনাইশে সর্বপ্রথম মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চন্দনাইশ শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি মানবাধিকার বুলেটিন প্রকাশ করেন।
তরিকত- বিভিন্ন দরবার থেকে মোজাদ্দেদীয়া, চিশতিয়া ও মোহাম্মদীয়া তরিকতে খেলাফত এবং ৬টি খানকা প্রতিষ্ঠা ও তরিকত প্রসারে খেলাফত প্রদান করেন।
গোল্ডেন এ্যাওয়ার্ড ও সম্মাননা- লেখক হিসেবে ২টি, মানবাধিকারে ২টি, সাংবাদিকতায়-৪টি, সমাজকর্মী ১টি, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ৩টি, শ্রেষ্ঠ শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান হিসাবে-৫টি, গুণীজন হিসাবে ১টি সম্মাননা অর্জন করেন।
তিনি একাধারে একজন লেখক, ইসলামী গবেষক, কলামিস্ট, সাংবাদিক, প্রিন্সিপ্যাল, কাজী ও তরিকতের একনিষ্ঠ রাহবার হিসেবে দেশ ও জাতির খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই অর্জনে চন্দনাইশবাসীসহ সর্বস্তরের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ ও শুকরিয়া জ্ঞাপন করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন মোজাহেরুল কাদের।

আপডেট সময় : 09:02:34 pm, Monday, 9 February 2026