
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর ৮৫ শার্শা-১ আসনে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল শার্শা উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি। এসময় হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে হাইস্কুল মাঠটি কানাই কানাই পরিপূর্ণ হয়ে যায়।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় প্রাধান অতিথি ছিলেন মফিকুল হাসান তৃপ্তি।
এসময় প্রাধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। জনগণ যদি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়’ তাহলে তাদের আমানতের খেয়ানত করব না। জনগণের কাছে আমাদের যে অঙ্গীকার তা আমরা পালন করব।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহাসিন কবির, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ন সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিবুদ্দীন, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, যশোর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এমদাদুল হক এমদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























