Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাস চাপায় যুবকের মৃত্যু, বাস আটক করায় স্কুল ছাত্রের হাত ভেঙ্গে দিলেন আওয়ামী নেতা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:18:30 pm, Sunday, 23 March 2025
  • 71 বার পড়া হয়েছে

বাস চাপায় যুবকের মৃত্যু, বাস আটক করায় স্কুল ছাত্রের হাত ভেঙ্গে দিলেন আওয়ামী নেতা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বাস চাপায় যুবকের মৃত্যুর ঘটনায় বাস আটক করায় এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী -১৬- নামের এক যুবকের হাত ভেঙ্গে দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী। এ ঘটনায় দেলোয়ার বেপারী নামে আরও একজন আহত হয়েছেন। জানা যায়, রুবেল বেপারি শরীয়তপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়ার অনুসারী। 

শনিবার -২২ মার্চ-  দুপুর সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ দুপুরে উপজেলার কুন্ডেরচর এলাকার বাসিন্দা ও জাজিরা পুরাতন বাজারের কাপড় ব্যবসায়ী শাকিল মল্লিক নামের এক যুবক ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জাজিরার টিএন্ডটি মোড় এলাকা হতে মোটরসাইকেল যোগে  নাওডোবা যাওয়ার পথে গনির মোড় এলাকায় পৌছালে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা কাজিরহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘাতক বাসটি আটক করে। আটক করার পরে স্থানীয় আ.লীগ নেতা ও বাস মালিক সমিতির সদস্য রুবেল বেপারী ঘটনাস্থলে আসেন এবং বিক্ষুব্ধ জনতার সাথে বাকবিতণ্ডায় জড়ান। বাকবিতণ্ডার এক পর্যায়ে আওয়ামী নেতা রুবেল বেপারী তার সন্ত্রাসী বাহিনি নিয়ে বিক্ষুব্ধ জনতার উপর অতর্কিত হামলা চালায়। 

এসময় দক্ষিণ ডুবলদিয়া আব্দুর রাজ্জাক হাই স্কুলের ছাত্র ও এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী প্রাইভেট পড়তে যাওয়ার সময় হামলার শিকার হয়। এতে তার একটি হাত ভেঙ্গে যায় ও শরিরের বিভিন্ন যায়গায় আঘাত পায়। পাশাপাশি স্থানীয় দেলোয়ার বেপারী নামের একজন আহত হন।

এ বিষয়ে এসএসসি পরীক্ষার্থী হুমায়ন বেপারী বলেন, আমি প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তায় একটি বাস আটক অবস্থায় দেখি। এসময় ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী ও তার সন্ত্রাসী বাহিনী আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার বাম হাত ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হই। সামনে আমার এসএসসি পরিক্ষা। আমি এঘটনার বিচার চাই। 

আহত দেলোয়ার বেপারী বলেন,গনিরমোড়ে বাস চাপায় একজনের মৃত্যুর পরে বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আমার দোকানের সামনে দাড় করিয়ে রাখে। এরপরে স্থানীয় আওয়ামীলীগ নেতা  সেখানে এসে বাস ছাড়িয়ে নিতে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় এবং ক্ষুদ্ধ হয়ে আমার দোকানে এসে অতর্কিত হামলা চালায়। আমি এ হামলার বিচার চাই। 

উক্ত ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা রুবেল বেপারী তার লোকজন ডেকে এনে স্থানীয়দের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালাচ্ছে। 

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী নেতা রুবেল বেপারী বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। উল্টো তারা আমাকে মারধর করেছে। 

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়

বাস চাপায় যুবকের মৃত্যু, বাস আটক করায় স্কুল ছাত্রের হাত ভেঙ্গে দিলেন আওয়ামী নেতা

আপডেট সময় : 12:18:30 pm, Sunday, 23 March 2025