Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

বাবুই ছানা হ’ত্যাকা’ণ্ডে ঝালকাঠিতে দু’টি মা’মলা অ’সহা’য় শতাধিক প্রা’ণের মৃ’ত্যু, গ্রে’ফতা’রের প্র’ক্রিয়া চলমান

  • Reporter Name
  • আপডেট সময় : 03:09:51 pm, Monday, 30 June 2025
  • 91 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন,
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে শতাধিক বাবুই পাখির বাসা ও ছানা ধ্বংসের ঘটনায় অবশেষে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবেশপ্রেমী, সচেতন নাগরিক ও সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের পর দায়ের করা হয়েছে দুটি মামলা – একটি থানায়, অন্যটি বন বিভাগে।
স্থানীয়রা জানান, মোবারক আলী ফকিরের মালিকানাধীন জমির একটি সরকারি তালগাছে অর্ধশতাধিক বাবুই পাখির বাসা ছিল। শুক্রবার (২৭ জুন) বিকেলে হঠাৎ করেই গাছটি কেটে ফেলা হয়। মুহূর্তের মধ্যে মাটিতে ছিন্নভিন্ন হয়ে পড়ে বাসাগুলো। ভেঙে যায় অসংখ্য ডিম, মারা যায় শতাধিক বাবুই ছানা।
এ দৃশ্য স্থানীয়রা ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে। প্রশাসন, পাখিপ্রেমী, পরিবেশবাদী ও সাধারণ মানুষের মধ্যে নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। সবাই এ ঘটনার নিন্দা জানায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। দুই দিন পর রবিবার (২৯ জুন) স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান বাদী হয়ে সরকারি গাছ কাটার অভিযোগে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৭৯ ধারায় রুজু করা হয়, যার নম্বর ২২। এতে মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেনকে আসামি করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, “এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।” অন্যদিকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়েও আরেকটি মামলা দায়ের করা হয়েছে, যার POR নং ০১/ঝাল/২০২৪-২৫।
স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন বলেন,
“এই গাছটি শুধু একটি গাছ ছিল না, ছিল শত প্রাণের আবাস। যারা এটা কেটেছে, তারা নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। প্রজননের সময় গাছ কেটে ছানা মেরে ফেলা কতটা অমানবিক হলে সম্ভব!”
পরিবেশবাদী সংগঠনগুলোর নেতারা বলছেন, “দায় শুধু গাছ কাটায় জড়িতদের নয়, পুরো সমাজ ও প্রশাসনের ব্যর্থতা এতে স্পষ্ট। আইন থাকলেও প্রয়োগ নেই বললেই চলে।”
পরিবেশ সচেতন নাগরিক সাব্বির হোসেন বলেন, “এই গাছটি শুধু প্রাকৃতিক শোভা নয়, ছিল একটি জীববৈচিত্র্যের কেন্দ্র। যারা এটি কেটেছে, তারা শুধু গাছ নয়, একটি প্রজন্মের প্রাণ কেড়ে নিয়েছে।”
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের দীর্ঘ নীরবতা অপরাধীদের মনোবল বাড়িয়েছে। অনেকেই মনে করছেন, এমন হৃদয়বিদারক ঘটনার পরও যদি দৃষ্টান্তমূলক সাজা না হয়, ভবিষ্যতে আর কোনো বাবুই ছানা বা পাখির ঝাঁক নিরাপদ থাকবে না।
মো. নাঈম হাসান ঈমন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

বাবুই ছানা হ’ত্যাকা’ণ্ডে ঝালকাঠিতে দু’টি মা’মলা অ’সহা’য় শতাধিক প্রা’ণের মৃ’ত্যু, গ্রে’ফতা’রের প্র’ক্রিয়া চলমান

আপডেট সময় : 03:09:51 pm, Monday, 30 June 2025