Dhaka , Thursday, 12 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল পাইকগাছায় খুচরা তেল বিক্রেতাদের ওপর প্রশাসনের মনিটরিং মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া   মাহফিল অনুষ্ঠিত বিশ্ব নারী দিবসে বিএইচআরএফ’র ‘স্বনির্ভর নারী’ কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ চকবাজারে বৈদ্যুতিক টেকনিশিয়ান সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে মিলনমেলা ও ইফতার মাহফিল ঢাকাস্থ লালমনিরহাট জেলা সমিতির সভায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: ‘১৮০ দিনের মধ্যে জেলাকে মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি’ রূপগঞ্জকে মাদককারবারিদের ধাওয়া, বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকসহ শীর্ষ করবারি আবু হানিফসহ আটক-২ , আহত ৮ যুবদল নেতা দিপু ভূঁইয়া বিপুল ভোটে বিজয়ী হওয়ায় রূপগঞ্জে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধে শিল্প মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মাদকাসক্ত ছেলের হামলায় বাবা ও বড়ভাই একইসাথে টেটাবিদ্দ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব চন্দনাইশের ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও রহস্যের জট খুলেনি পাইকগাছা পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রামুর দক্ষিণ মিঠাছড়িতে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক ঈদকে ঘিরে পাঁচবিবিতে জমে উঠেছে বেচাকেনা, ক্রেতাদের ভিড়ে সরগরম মার্কেটগুলো রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ রামুতে অপহৃত ৬ বছরের শিশু উদ্ধার : অপহরণকারী নূর হোসেন গ্রেফতার মধুপুরে শালবন ক্রিয়েশন পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত জঙ্গল সলিমপুর–আলিপুর এলাকায় অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার অফিস ফাঁকি দিয়ে ব্যবসা ও জমি দখল: লালমনিরহাটে পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে মামলা লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পূর্ব বরকল সুন্নি কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রায়পুর ১০নং ইউনিয়নে মেম্বার পদে লড়বেন মোক্তার হোসেন জুয়েল। মধুপুরে গারো পরিবারের ঘরবাড়ি ভাঙ্গার অভিযোগ ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূণ্যস্নান উৎসব উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে জেলা প্রশাসক চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 06:14:58 pm, Thursday, 8 January 2026
  • 28 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা–২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর থানাধীন নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত হোসিয়ারী সমিতির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় হোসিয়ারী সমিতির সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু সভাপতিত্ব করেন। এতে প্রায় ২০০ থেকে ২২০ জন সদস্য অংশগ্রহণ করেন।সভায় আরও উপস্থিত ছিলেন হোসিয়ারী সমিতির সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান, সহ-সভাপতি (অ্যাসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, দুলাল মণ্ডলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব বদিউজ্জামান বদু বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, কাঁচামালের মূল্য বৃদ্ধি ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জ সত্ত্বেও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় হোসিয়ারী শিল্প স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে এসোসিয়েশন অগ্রাধিকার দিয়ে কাজ করবে।
তিনি আরও জানান, হোসিয়ারী শিল্পকে শক্তিশালী ও টেকসই করতে নীতিগত সহায়তা নিশ্চিতকরণ এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে এসোসিয়েশন নিরলসভাবে কাজ করছে।
সভায় বক্তারা বলেন, বর্তমান পরিচালনা পর্ষদ বেসরকারি খাতের উন্নয়নে সদস্যদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং হোসিয়ারী ব্যবসায়ীদের ন্যায্য অধিকার সংরক্ষণে কাজ করে যাচ্ছে।এছাড়া ব্যবসায়িক কার্যক্রম ত্বরান্বিত ও বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে এফবিসিসিআই-এর মাধ্যমে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে বলে সভায় জানানো হয়। বিশেষ করে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে হোসিয়ারী খাতের জন্য বাস্তবধর্মী প্রস্তাব সরকারের নিকট তুলে ধরা হয়েছে।বক্তারা কর ও ভ্যাট প্রক্রিয়া সহজীকরণ, উৎপাদন ব্যয় হ্রাস এবং ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়নের মাধ্যমে হোসিয়ারী শিল্পের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইবিতে শিক্ষার্থীদের সম্মানে শহীদ আনাস হল ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : 06:14:58 pm, Thursday, 8 January 2026