অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদীর পাঁচদোনায় এক জনসভায় নরসিংদীর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান দিলীপ বলেন বাংলাদেশ গনতান্তিক ধরা অব্যাহত রাখবে। বাংলাদেশ গনতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কারো চাপে নতি স্বীকার করবে না। বিএনপি চায় না বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ায়। বিএনপি অবরোধের নামে গাড়ীতে আগুন দিয়ে মানুষ হত্যা করছে। বাংলাদেশের সাধারণত মানুষ গনতান্ত্রিক ধারা অব্যহত রাখতে চায়। বাংলাদেশের মানুষ চায় না গাড়ীতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করতে। বিএনপি যখন দেখছে দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিনত হবে। বিএনপি সাথে দেশের সাধারণ জনগন নেই। বিএনপি বিদেশী প্রভুদের এনে বাংলাদেশের মানবাধিকারের কথা বলে।
১৯৭৫ সালে ১৫ আগষ্ট বাংলাদেশের জাতির পিতা আন্তর্জাতিক নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে স্বপরিবারে হত্যা করা হয়েছিল তখন কোথায় ছিল আপনাদের মানবাধিকার। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল যখন পানি পানি বলে চিৎকার করছিল তখন তাকে গেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। তখন তো কেউ মানবাধিকারের কথা বলেনি।
ফিলিস্তিনসহ মুসলিম রাষ্ট্রের মুসলমানদের যখন হত্যা করা হয়েছে তখন বিএনপি ও তাদের বিদেশি প্রভুরা তো মানবাধিকা
রের কথা বলে না। আপনাদের দেশে প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে। আপনাদের দেশে মানবাধিকার নেই। আপনারা এসেছেন বাংলাদেশ মানবাধিকার শিখাতে।
আওয়ামীলীগ যখন বিএনপির নৈরাজ্যের কথা বলে। গাড়িতে আগুন দিয়ে নীরহ মানুষ মারার কথা বলে তখন বিএনপির বিদেশী প্রভুরা বলে বাংলাদেশে মানবাধিকার নেই।
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ আওয়ামীলীগ করবে। দেশের নীরহ মানুষ বিএনপি হত্যা করতে পারবে না। আওয়ামীলীগের নেতা কর্মীরা নৈরাজ্যেকে প্রতিহত করবে।
গতকাল বুধবার পাঁচদোনা মোড়ে পাঁচদোনা আওয়ামীলীগের সভাপতি ও পাঁচদোনা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের সভাপত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ, মাধবদী থানা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মুক্তিযুদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব সহ আরো অনেক।
আলোচনা সভাশেষে ঢাকা – সিলেট মহাসড়কের পাঁচদোনায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করেন।

























