Dhaka , Sunday, 15 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল মই বেয়ে উঠে নির্বাচনী ব্যানার অপসারণ, প্রশংসায় ভাসছেন জামায়াত আমির বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রস্তাবিত মন্ত্রিসভা তালিকায় ধর্ম মন্ত্রী হিসেবে কায়কোবাদ। নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র প্রতিবাদ পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি ‎মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১ ধর্ম মন্ত্রণালয়ে যোগ্য নেতৃত্বের প্রত্যাশা: রফিকুল ইসলাম জামালকে মন্ত্রী হিসেবে দেখতে চায় আলেম সমাজ ও নেতাকর্মীরা ভালোবাসা যখন পরিবার, আত্মীয় ও বন্ধনের উৎসব চবি ল্যাবরেটরী কলেজের ১১ শিক্ষককে অমানবিকভাবে অপসারণ, প্রশ্নবিদ্ধ নতুন নিয়োগ প্রক্রিয়া    চট্টগ্রাম প্রেসক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক উপড়ে ফেলে চিরসত্য ইতিহাসকে মুছে দেয়ার অপচেষ্টা… রূপগঞ্জ ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা; আগুনে পুড়ে ছাঁই ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ রাউজান পৌরসভা এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী পাইপগান, ০৪টি কার্তুজ ও ০২টি পিস্তলের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফরিদপুর-০৪ আসনে বিপুল ভোটে বিএনপি’র ধানের শীষের বিজয়। রায়পুরে নিখোঁজ অটোরিকশা চালক সোহাগের লাশ বালুর নিচ থেকে উদ্ধার। নেত্রকোণা ১ আসনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হলেন ব্যারিস্টার কায়সার কামাল গাজীপুরে বিএনপি ৪ টি , জামায়াত ১ টি আসনে বিজয় গণভোটে ‘হ্যাঁ’-এর জয়, PR পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পথে দেশ; সংসদে আসতে পারেন নাসিরউদ্দীন পাটোয়ারী পাইকগাছায় শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় নির্বাচনী টহল জোরদার; বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরো হাটহাজারী-বায়েজিদই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার :- মীর হেলাল। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন বিএনপির বিজয়ে পেশাজীবি পরিষদের অভিনন্দন চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করাই হবে প্রথম অগ্রাধিকার:- ডা. শাহাদাত ফতুল্লার সস্তাপুরে গ্যাস বিস্ফোরণ: নরসুন্দরসহ ৫ পথচারী অগ্নিদগ্ধ আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

বাংলাদেশের জন্য ১১ টন অস্ত্র বহনকারী বিমান গ্রিসে বিধ্বস্ত – সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:43:58 pm, Sunday, 17 July 2022
  • 241 বার পড়া হয়েছে

বাংলাদেশের জন্য ১১ টন অস্ত্র বহনকারী বিমান গ্রিসে বিধ্বস্ত - সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

বাংলাদেশের জন্য ১১ টন অস্ত্র বহনকারী বিমান গ্রিসে বিধ্বস্ত – সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের জন্য অস্ত্র বহনকারী একটি মালবাহী বিমান গ্রিসের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল দেখতে সেখানে ড্রোন পাঠানো হয়েছে।

সার্বিয়ার কর্মকর্তারা বলছেন আন্তোনভ-১২ বিমানটিতে স্থল-মাইনসহ ১১ টনের মতো অস্ত্র ছিল।

বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে তার দুই কিলোমিটারের ভেতরে লোকজনকে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

এই কার্গো বিমানের আটজন ক্রুর সবাই মারা গেছেন। বিমানটি সার্বিয়া থেকে জর্ডানে যাওয়ার সময় শনিবার রাতে গ্রিসের কাভালা শহরের কাছে বিধ্বস্ত হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে বিমানটিতে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হওয়ার সময় সেটি এক বিরাট আগুনের গোলায় পরিণত হয়।

নিরাপত্তার কথা বিবেচনা করে রবিবার সকালে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে ড্রোন পাঠানো হয়।

গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হচ্ছে ওই এলাকাটি এখন নিরাপদ কিনা তা নিশ্চিত হওয়া পর্যন্ত সেনাবাহিনী, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং গ্রিক পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের সেখানে পাঠানো হবে না।

“বাতাস পরিমাপ করে সেখানে এখনও কিছু পাওয়া যায়নি, তবে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকার পরিস্থিতি স্থিতিশীল নয়,” সাংবাদিকদের একথা বলেন গ্রিসের দমকল বাহিনীর লে. জেনারেল মারিওস আপোস্তোলিদিস।

“অন্যভাবে বলা যায়, সেখানে তীব্র ধোঁয়া এবং তাপ তৈরি হয়েছে। আরো এক ধরনের সাদা পদার্থ দেখা গেছে কিন্তু সেটি কী আমরা এখনও চিনতে পারিনি। ফলে সশস্ত্র বাহিনীর একটি বিশেষ দলের পক্ষ থেকে আমাদেরকে জানাতে হবে এসব কী এবং আমরা সেখানে যেতে পারবো কি না,” বলেন তিনি।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনা কবলিত কার্গো বিমানটি কিভাবে আগুনের গোলায় পরিণত হয়।

বিমানে কী ধরনের অস্ত্র ছিল :
কার্গো বিমানটিতে কী ধরনের অস্ত্র ছিল তা নিয়ে ভিন্ন ভিন্ন রকমের তথ্য পাওয়া যাচ্ছে।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী নেবোসা স্টেফানোভিচ বিবিসিকে বলেছেন, ওই বিমানে করে বাংলাদেশের জন্য ১১ টন অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল। এসব অস্ত্র সার্বিয়ায় তৈরি করা হয়েছে।

“বিমানে ইলুমিনেটিং মর্টার মাইন এবং ট্রেনিং মাইন ছিল এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ যতো ধরনের অনুমোদন দরকার তার সবই নেওয়া হয়েছিল,” বলেন তিনি।

কিন্তু বাংলাদেশে সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর থেকে বলা হয়েছে, “ওই চালানে কোন অস্ত্র ছিল না।”

তারা বলছে, ওই কার্গো বিমানে বাংলাদেশ সেনাবাহিনী ও সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণের জন্য মর্টার শেল ছিল যা সার্বিয়া থেকে কেনা হয়েছে।

সার্বিয়ার অস্ত্র ব্যবসা প্রতিষ্ঠান ভ্যালিরের একজন পরিচালক বিবিসিকে বলেছেন ওই কার্গো বিমানে স্থল-মাইন ছিলো।

‘ইঞ্জিনে ত্রুটি’:

খবরে বলা হচ্ছে উড্ডয়নের পর পর বিমানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার কারণে পাইলট কাভালা বিমানবন্দরে জরুরি-ভিত্তিতে অবতরণের জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু সেটি রানওয়েতে পৌঁছাতে পারেনি।

স্থানীয় বাসিন্দারা স্থানীয় সময় রাত ২২:৪৫ মিনিটে বিমানটিকে লক্ষ্য করে।

আমিলিয়া সাপ্তানোভা, যিনি বিমানটি বিধ্বস্ত হতে দেখেছেন, তিনি বলেছেন, বিমানটি যে তাদের বাড়িতে বিধ্বস্ত হয়নি এটা ভেবে তিনি বিস্মিত হয়েছেন।

“ধোঁয়ায় ভর্তি ছিল, এমন শব্দ হচ্ছিল যা আমি বর্ণনা করতে পারবো না। এটি পাহাড়ের উপর দিয়ে উড়ে যায়,” বলেন তিনি। “পাহাড় হয়ে এটি ঘুরে আসে এবং মাঠে বিধ্বস্ত হয়।”

“সেখানে এমন আগুন ছিল যে আমরা ভয় পেয়ে যাই। প্রচুর গাড়ি এসেছিল কিন্তু সেগুলো সামনের দিকে যেতে পারছিল না। কারণ সেখানে অনবরত বিস্ফোরণ হচ্ছিল,” বলেন তিনি।

ঢাকায় পৌঁছানোর আগে বিমানটির জর্ডান, সৌদি আরব এবং ভারতে থামার কথা ছিল।

ইউক্রেনের একটি কার্গো এয়ারলাইন মেরিডিয়ান এই বিমানটি পরিচালনা করতো।

তবে এখনও পর্যন্ত ইউক্রেন যুদ্ধের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই বলেই ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল

বাংলাদেশের জন্য ১১ টন অস্ত্র বহনকারী বিমান গ্রিসে বিধ্বস্ত – সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : 08:43:58 pm, Sunday, 17 July 2022